শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • 'নারীর কর্মসংস্থান সৃষ্টি করতে খুলনায় নির্মিত হবে দশ তলা কমপ্লেক্স ভবন'

    নিজস্ব প্রতিবেদক

    ১২ এপ্রিল, ২০২২ ১০:৫২ অপরাহ্ন

    'নারীর কর্মসংস্থান সৃষ্টি করতে খুলনায় নির্মিত হবে দশ তলা কমপ্লেক্স ভবন'

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, সরকার নারীর কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা তৈরিতে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে খুলনায় নির্মিত হবে দশ তলা কমপ্লেক্স ভবন। এ ভবন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ২০৪১ সালে কর্মস্থলে নারীর অংশগ্রহণ ৫০:৫০ উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    প্রতিমন্ত্রী ইন্দিরা আরও বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীর অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ, আর্থিক সহায়তা, সামাজিক নিরাপত্তা ও পণ্য বিপনন নেটওয়ার্ক প্রতিষ্ঠা করছে। সকল বিভাগ, জেলা ও উপজেলায় বহুমুখী কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। খুলনা বিভাগীয় শহরে প্রথম ধাপে দশ তলা বিশিষ্ট ভবন নির্মাণের কার্যক্রম প্রক্রিয়াধীন। এই ভবনে প্রশিক্ষণ কেন্দ্র, কর্মজীবী মহিলা হোস্টেল, ডে-কেয়ার সেন্টার ও নারী উদ্যোক্তাদের তৈরি পণ্যের বিক্রয় কেন্দ্র থাকবে। যার মাধ্যমে এ অঞ্চলের নারীরা বিশেষভাবে উপকৃত হবে ।

    প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা সোমবার খুলনা শহরের শেরে বাংলা রোডে খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় ও প্রস্তাবিত কমপ্লেক্স  ভবন নির্মাণ স্থান পরিদর্শন ও মতবিনিময়ের সময় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, যুগ্মসচিব মোঃ ইকবাল হোসেনসহ গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী।

    প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা পরে জেলা প্রশাসক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দসহ প্রস্তাবিত বহুতল ভবনের স্থান ঘুরে দেখেন। এ সময় তিনি অতি দ্রুত খুলনায় কমপ্লেক্স ভবন নির্মাণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১২ এপ্রিল, ২০২২ ১০:৫২ অপরাহ্ন