শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভারতে ক্যাবল কার দুর্ঘটনায় নিহত-১, অনেকে আটকা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১২ এপ্রিল, ২০২২ ০৯:০১ পূর্বাহ্ন

    ভারতে ক্যাবল কার দুর্ঘটনায় নিহত-১, অনেকে আটকা

    ভারতীয় একটি তীর্থস্থানে ক্যাবল-কার দুর্ঘটনায় একজনের প্রাণহানী ঘটেছে এবং কয়েক ডজন মাঝ আকাশে ঝুলে রয়েছে। কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার অভিযান চলছে। খবর এএফপি’র।

    রোববার রাতে প্রায় ৪৮ জন লোক ক্যাবল-কারে চড়ে পূর্ব ঝাড়খন্ড রাজ্যের ত্রিকূট পাহাড়ের দিকে যাচ্ছিল। এ সময় তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।
    স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে একজন নারীর মৃত্যু হয়েছে এবং অন্য একজন গুরুতর আহত হয়েছে। প্রায় ২০ জনকে এখনও নিরাপদ স্থানে আনা সম্ভব হয়নি।

    দেওঘর জেলার একজন কর্মকর্তা এএফপিকে বলেন, "আমরা দুই ডজনেরও বেশি মানুষকে উদ্ধার করেছি, কিন্তু কেউ কেউ এখনও আটকে আছে।"
    তিনি বলেন, গত রাতে দুই পর্যটক আতঙ্কে তাদের গাড়ি থেকে লাফ দেন এবং সামান্য আঘাত পেয়ে বেঁচে যান।

    কর্তৃপক্ষ আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধার করা এবং তাদের কাছে খাবার-পানি দেওয়ার জন্য বিমানবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।
    বাবা বৈদ্যনাথের মন্দির পরিদর্শনকারী পর্যটক এবং তীর্থযাত্রীদের কাছে ৭৭৫ মিটার দীর্ঘ ত্রিকূট ক্যাবল কার সার্কিটটি জনপ্রিয়।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১২ এপ্রিল, ২০২২ ০৯:০১ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১২ এপ্রিল, ২০২২ ০৯:০১ পূর্বাহ্ন