শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কারিগরি প্রশিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণ

    নিজস্ব প্রতিবেদক

    ১২ এপ্রিল, ২০২২ ০৭:২৬ পূর্বাহ্ন

    কারিগরি প্রশিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণ

    কারিগরি শিক্ষার প্রশিক্ষকদের প্রশিক্ষক তৈরির লক্ষ‌্যে উচ্চতর প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তর (ডিটিই) ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) দেশে মাস্টার প্রশিক্ষকদের জন্য প্রথমবারের মতো দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ ও মূল্যায়ন (সিবিটিএন্ডএ) প্রশিক্ষণ (লেভেল-৫) আয়োজন করে। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় এ কার্যক্রমে কারিগরি সহায়তা দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর স্কিলস-২১ প্রকল্প।

    আন্তর্জাতিক পর্যায়ের একজন মাস্টার প্রশিক্ষকের অধীনে সারা দেশের ২৪ জন লেভেল-৪ প্রশিক্ষক ও মূল্যায়নকারী এতে অংশ নেন। রাজধানী ও এর আশেপাশে বিভিন্ন ভেন‌্যুতে গত ১৪ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এই আবাসিক প্রশিক্ষণ কার্যক্রম চলে। অনলাইন ও অফলাইনে ৩০ দিনের এ কোর্সে অংশগ্রহণকারী সবাই কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের শিক্ষক এবং প্রশিক্ষক। আগামী ১৫ ও ১৬ এপ্রিল প্রশিক্ষণ-পরবর্তী মূল‌্যায়ন শেষে তারা পরবর্তী এক বছর দেশের আরও ১৮০ জন শিক্ষক ও প্রশিক্ষককে প্রশিক্ষণ দেবেন। কারিগরি শিক্ষার্থীদের দক্ষতার মান বাড়াতে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি পর্যায়ক্রমে আরও মাস্টার প্রশিক্ষক তৈরি করবেন।

    ঢাকার টেকনিক‌্যাল টিচার্স ট্রেনিং কলেজে প্রশিক্ষণের সমাপনী আয়োজনে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ কামাল হোসেন বলেন,"কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকীকরণের জন্য, সরকার গতানুগতিক ক্লাসরুম ভিত্তিক শিক্ষণ ব‌্যবস্থাকে কর্মক্ষেত্র উপযোগী দক্ষতা-ভিত্তিক (সিবিটিএন্ডএ) পদ্ধতিতে রূপান্তরে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। এই লক্ষ‌্যে পূরণে দরকার মান-সম্পন্ন দক্ষতা-ভিত্তিক শিক্ষাদানের মতো একটি কাঠামোগত প্রক্রিয়া। "  

    কামাল হোসেন বলেন, কারিগরি শিক্ষক ও প্রশিক্ষকদের অবশ্যই যুগপোযোগী পেশাগত দক্ষতা আয়ত্ব করতে হবে। শুধু পাঠদান নয়, কর্মক্ষেত্রের  সঙ্গে সঙ্গতিপূর্ণ উপকরণ তৈরি ও কার্যকর শিক্ষার পরিবেশ তৈরি করতেও তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাহলেই কারিগরি শিক্ষার্থীদের গুণগত মান ও পেশাদারিত্বের উন্নতি ঘটবে। শিক্ষার্থীরাও বুঝবে কারিগরি শিক্ষাই জীবনমান উন্নয়নের মাধ‌্যম হতে পারে।

    অনুষ্ঠানে আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুমো পৌটিআইনেন বলেন, প্রশিক্ষিত মাস্টার প্রশিক্ষকরা ভবিষ‌্যতে আরও নতুন প্রশিক্ষক তৈরি করার মাধ‌্যমে তাদের অর্জিত জ্ঞান ছড়িয়ে দেবেন। এর মাধ‌্যমে তরুণদের দক্ষতা বাড়িয়ে কোভিড-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে কর্মসংস্থান সমস‌্যা সমাধান হবে। আইএলও মাস্টার প্রশিক্ষকদের পেশাগত উন্নয়নে পরবর্তী ধাপের (লেভেল-৬) জন‌্য প্রয়োজনীয় দক্ষতামান ও পাঠ্যক্রমের ধারাবাহিক উন্নয়নে কারিগরি সহযোগিতা অব্যাহত রাখবে বলেও আইএলওর কান্ট্রি ডিরেক্টর জানান।

    সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, কারিগরি ব‌্যবস্থার সামগ্রিক মান বাড়াতে আইএলও-র স্কিলস-21 প্রকল্প বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ‌্যে সরকারি শিক্ষক-প্রশিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়িয়ে ২৮০০ জন প্রশিক্ষক ও মূল্যায়নকারীর প্রশিক্ষণের উদ‌্যোগও রয়েছে।

    স্কিলস-২১ প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও)-র যৌথ উদ‌্যোগে পরিচালিত হচ্ছে। প্রকল্পটি পরিবেশগতভাবে সচেতন, অন্তর্ভুক্তিমূলক, বাজার-চাহিদা এবং আন্তঃসংযুক্ত দক্ষতা উন্নয়ন ব্যবস্থার মাধ্যমে উৎপাদনশীলতা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ‌্যে কাজ করছে। যা মূলত প্রভাব ফেলবে দেশি বিদেশি শ্রমবাজারে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১২ এপ্রিল, ২০২২ ০৭:২৬ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১২ এপ্রিল, ২০২২ ০৭:২৬ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১২ এপ্রিল, ২০২২ ০৭:২৬ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১২ এপ্রিল, ২০২২ ০৭:২৬ পূর্বাহ্ন