শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর ঘোষণা নতুন প্রধানমন্ত্রী শাহবাজের

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১১ এপ্রিল, ২০২২ ১১:৩০ অপরাহ্ন

    সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর ঘোষণা নতুন প্রধানমন্ত্রী শাহবাজের

    সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আইনপ্রণেতাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সোমবার প্রথমবারের মতো জাতীয় পরিষদে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ২৫ হাজার পাকিস্তানি রুপি করার ঘোষণা দেন। ওই সিদ্ধান্ত ১ এপ্রিল থেকে কার্যকর হবে বলেও জানান তিনি।


    পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যেসব সরকারি কর্মচারীর মাসিক বেতন ১ লাখ রুপির কম, তাঁদের বেতনের ১০ শতাংশ বাড়ানো হবে। এ ছাড়া অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও সেনা কর্মকর্তাদের পেনশনকালীন অর্থও ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী।

    বেশ কয়েকদিনের অস্থিরতা আর নানা নাটকীয়তার পর গত শনিবার মধ্যরাতে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এতে হেরে যাওয়ায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান প্রধানমন্ত্রীর পদ হারান। এরপর সোমবার পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন শাহবাজ শরিফ। বিকেলে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে শাহবাজের পক্ষে ১৭৪টি ভোট পড়ে। ইমরান খানের দল পিটিআইর নেতারা এ সময় অধিবেশন বর্জন করেন। তাঁরা জাতীয় পরিষদ থেকে একযোগে পদত্যাগ করারও ঘোষণা দেন।

    নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সোমবার জাতীয় পরিষদে দেওয়া ভাষণে আরও কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলেন শাহবাজ শরিফ। এর মধ্যে রয়েছে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে গম বিক্রি করা এবং তরুণদের মধ্যে ল্যাপটপ সরবরাহ।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১১ এপ্রিল, ২০২২ ১১:৩০ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১১ এপ্রিল, ২০২২ ১১:৩০ অপরাহ্ন