শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পাইকগাছায় পাউবোর সম্পত্তি দখলে নিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ১১ এপ্রিল, ২০২২ ০৯:৪০ পূর্বাহ্ন

    পাইকগাছায় পাউবোর সম্পত্তি দখলে নিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ

    পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে ঘর-বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিলেও এক অদৃশ্য কারণে দখলদাররা ফের নির্মাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগে বলা হয়েছে।

    জানা গেছে, সবুজ গাজীসহ কয়েকজন পাইকগাছা ব্রিজ এলাকায় অবৈধভাবে পাউবোর জায়গা দখলে নিয়ে সেখানে বসত-বাড়িসহ দোকান ঘর নির্মাণ করছেন। পাউবোর কোনো প্রকার অনুমতি না নিয়েই প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে দখলে নেওয়া সম্পত্তিতে প্রকাশ্য দিবালোকে ইমারত নির্মাণ কার্যক্রম কাজ চালিয়ে যাচ্ছেন। ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়দের একাধিক ব্যাক্তি জানান, পাউবো কিংবা সওজ’র বৈধ কোনো কাগজপত্র না থাকা স্বত্তে¡ও তারা অবৈধ দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দখলদারদের উচ্ছেদে তারা দ্রæত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

    এ বিষয়ে সবুজ গাজী জানান, পানি উন্নয়ন বোর্ডের অনুমতি পত্র কিংবা বৈধ কোন কাগজ পত্র তাদের নেই। তবে সরকারের প্রয়োজনে যখনই জমি চাইবে তারা তখনই দকলকৃত জমি ছেড়ে দেবেন।
    সংশ্লিষ্ট ইউপি সদস্য আবুল কালাম অবৈধ দখল কার্যক্রমের সত্যতা স্বীকার করে জানান, তার জানামতে জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের। তবে, দখলদাররা কার ভিত্তিতে ঘর-বাড়ি নির্মাণ করছেন তা জানানেই তারও।

    পাইকগাছা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকরী প্রকৌশলী রাজু হওলাদার জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে তিনি ঘটনাস্থলে গিয়ে কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।
    এদিকে পাউবোর পক্ষে অবৈধ দখলে নেয়া সম্পত্তিতে নির্মাণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হলেও এক অদৃশ্য কারণে দখলদাররা ফের সেখানে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী জানান, বিষয়টি তার জানা নেই। তবে এমনটি হলে দখলদারদের আইনী প্রক্রিয়ায় উচ্ছেদ করা হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১১ এপ্রিল, ২০২২ ০৯:৪০ পূর্বাহ্ন