শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আওয়ামী লীগ থেকে বহিষ্কার মেয়র জাহাঙ্গীর

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৯ নভেম্বর, ২০২১ ১০:৩৫ অপরাহ্ন

    আওয়ামী লীগ থেকে বহিষ্কার মেয়র জাহাঙ্গীর

    গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। সম্প্রতি বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত বক্তব্য করায় তাকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

    শুক্রবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সভার একটি সূত্র জানিয়েছে। সভায় জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
     
    সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহাঙ্গীর আলমের ধারণ করা একটি অডিও সম্প্রতি ভাইরাল হয়। এতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ ও বিতর্কিত বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ ওঠে।

    তার ওই বক্তব্য ভাইরাল হওয়া পর গাজীপুরের স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। তারা জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারের দাবি তোলে।

    এদিকে ওই ঘটনার পর গত ৩ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্র থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় ৷ এর পর কার্যনির্বাহী সংসদের সভায় তাকে বহিষ্কার করা হলো ৷

    শুক্রবার বিকেল চারটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুরু হওয়া বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর