শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিশ্বে খাবারের দামে নতুন রেকর্ড মার্চে: জাতিসংঘ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৯ এপ্রিল, ২০২২ ০৯:১১ পূর্বাহ্ন

    বিশ্বে খাবারের দামে নতুন রেকর্ড মার্চে: জাতিসংঘ

    ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের কারণে খাদ্যশস্য রপ্তানি ব্যাহত হওয়ায় মার্চ মাসে বিশ্বে খাবারের উচ্চমূল্য নতুন রেকর্ড গড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

    বিশ্বে গম, উদ্ভিজ্জ তেল, ভুট্টাসহ বেশ কয়েকটি শস্যের প্রধান রপ্তানিকারক দেশ রাশিয়া ও ইউক্রেইন। যুদ্ধের কারণে এইসব শস্য উৎপাদন ব্যাহত হওয়ায় দাম বেড়ে যাচ্ছে।

    শুক্রবার এফএও জানায়, প্রধান শস্য ও উদ্ভিজ্জ তেলের বাজারে ধাক্কা লগায় মার্চে খাদ্যের দাম প্রায় ১৩ শতাংশ বেড়ে নতুন রেকর্ড গড়েছে।

    খাদ্যমূল্য নিয়ে নিয়মিত সূচক প্রকাশ করে এফএও। সংস্থাটি বলছে, তাদের খাদ্যমূল্য সূচক ফেব্রুয়ারিতেই রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, গত মাসে দাম সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।

    ফ্রেব্রুয়ারির তুলনায় মার্চে খাদ্য মূল্যসূচক ১২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। একে ‘মহাকায় মূল্যবৃদ্ধি’ বলে বর্ণনা করেছে এফএও।

    বিশ্বে ৩০ শতাংশ গম আসে ইউক্রেইন এবং রাশিয়া থেকে। ‍যুদ্ধের কারণে এই শস্যের রপ্তানি ব্যাহত হচ্ছে। আবার রাশিয়া পটাশ এবং ফসফেটের মতো গুরুত্বপূর্ণ সারের উপাদানও প্রচুর পরিমাণে উৎপাদন করে।

    এফএও গতমাসে বলেছিল, ইউক্রেইনে যুদ্ধের কারণে খাবার ও ভোজ্যপণ্যের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। সেই হিসাবে মার্চে এফএও’র খাদ্য মূল্যসূচকে সিরিয়ালের দাম রেকর্ড ১৭ শতাংশ এবং সবজির দাম ২৩ শতাংশ বাড়তে দেখা গেছে।

    বিশ্বে শস্য উৎপাদন ঠিকমত না হওয়ার কারণে ইউক্রেইন যুদ্ধের আগে থেকেই খাদ্যর দাম ১০ বছরের মধ্যে সর্বোচ্চে ছিল। আর এখন যুদ্ধের কারণে কৃষ্ন সাগর অঞ্চল থেকে খাদ্য সরবরাহ ব্যাহত হওয়ায় দাম আরও অতিরিক্ত বেড়েছে। চিনি এবং দুগ্ধজাত পণ্যের দামও মার্চ মাসে একলাফে অনেক বেড়ে গেছে বলে জানিয়েছে এফএও।

    জাতিসংঘের এই সংস্থা এবং ইউক্রেইন সরকারের হিসাবমতে, ইউক্রেইনের ২০ থেকে ৩০ শতাংশ জমিতে শীতকালীন শস্য এবং সূর্যমুখী উৎপাদন হয়। কিন্তু সেখানে যুদ্ধ ভয়াবহ রূপ নেওয়ায় এবারের শস্যবীজ বপনের মৌসুমে উৎপাদন ব্যাহত হবে। ফলে বিশ্বব্যাপী খাদ্য ও ভোজ্যপণ্যের চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় আন্তর্জাতিক বাজারে খাবারের দাম আরও ৮ থেকে ২২ শতাংশ বেড়ে যেতে পারে আশঙ্কা প্রকাশ করেছে এফএও।

    মার্চের খাদ্যমূল্যসূচকে সবচেয়ে দ্রুত বাড়তে দেখা গেছে উদ্ভিজ্জ তেলের দাম। এক বছর আগের তুলনায় উদ্ভিজ্জ তেলের দাম রেকর্ড ৫৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে ‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’। বিশেষ করে বেড়েছে সূর্যমুখী তেলের দাম। ইউক্রেইন বিশ্বে সূর্যমুখী তেলের শীর্ষস্থানীয় রপ্তানিকারক দেশ।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৯ এপ্রিল, ২০২২ ০৯:১১ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৯ এপ্রিল, ২০২২ ০৯:১১ পূর্বাহ্ন