৩২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছে ভর্তি পরীক্ষা শুরু ৩ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

৯ এপ্রিল, ২০২২ ০৭:৫৭ পূর্বাহ্ন

৩২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছে ভর্তি পরীক্ষা শুরু ৩ সেপ্টেম্বর
ফাইল ছবি।

দেশের ৩২ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা তিনটি ধাপে আয়োজন করা হবে। আগামী ৩, ১০ ও ১৭ সেপ্টেম্বর এ পরীক্ষা আয়োজন করা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় পরিষদ।


শুক্রবার  রাজধানীর বঙ্গবন্ধু শেথ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহŸায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুনাজ আহমদ নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩, ১০ ও ১৭ সেপ্টেম্বর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা তারিখটা আজকে ঠিক করেছি। তবে কোনদিন কোন বিভাগের পরীক্ষা হবে তা চূড়ান্ত হয়নি। তবে ৩ সেপ্টেম্বর বিজ্ঞান, ১০ সেপ্টেম্বর মানবিক ও ১৭ সেপ্টেম্বর বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা হতে পারে।
সাধারণ; বিজ্ঞান ও প্রযুক্তি, প্রকৌশল এবং কৃষি ও কৃষি প্রধান- এই তিন গুচ্ছে গত বছর ২৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নেয়।


বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছ ভর্তির প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত হয়। ফলে এবার গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৩২ বিশ্ববিদ্যালয়। গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ এখনও নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন অধ্যাপক মুনাজ।


তিনি বলেন, আমরা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো বসে আবেদনের তারিখসহ সবকিছু চূড়ান্ত করব। দ্বিতীয়বার আবেদনের সুযোগ দেওয়া হবে কি না- এ বিষয়েও আমরা আলোচনা করে সিদ্ধান্ত জানাব।


বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান জানান, একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে আরেকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ যেন মিলে না যায়, এ কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভা হয়েছে শুক্রবার।
সভায় কিছু কিছু বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করেছে। অনেকে আবার করেনি। যারা তারিখ চূড়ান্ত করেননি, তাদের আমরা তারিখ ও সময় ঠিক করার বিষয়ে বলেছি।


প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা ৬ আগস্ট: গুচ্ছভুক্ত তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে। ভর্তির নীতিমালাসহ শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।


শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় ভর্তি পরীক্ষার এই তারিখ জানায় প্রকৌশল গুচ্ছের উপাচার্যরা।


বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ।
তিনি বলেন, আগামী ৬ আগস্ট আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি আজকের সভায় চূড়ান্ত করা হয়েছে। ভর্তির নীতিমালাসহ যাবতীয় বিষয় আমাদের জেনারেল এডমিশন কমিটির সভায় ঠিক করা হবে।

 

 

 




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

৯ এপ্রিল, ২০২২ ০৭:৫৭ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

৯ এপ্রিল, ২০২২ ০৭:৫৭ পূর্বাহ্ন