শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিক্ষকদের আর্থিক মর্যাদা বৃদ্ধি ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৮ এপ্রিল, ২০২২ ০২:৩৯ অপরাহ্ন

    শিক্ষকদের আর্থিক মর্যাদা বৃদ্ধি ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

    শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (৮ এপ্রিল) সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষকরা তাদের উৎসব ভাতা চান শতভাগ। আসলে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া সরকারের সক্ষমতারও বিষয় রয়েছে। কাজেই সব কিছু মিলিয়ে বিষয়টি দেখছি কতটুকু করা যায়।

    চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর