শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সএম কামালকে কটুক্তির অভিযোগে শিবগঞ্জে যুবলীগ কর্মী গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক

    ৮ এপ্রিল, ২০২২ ০২:৩৫ অপরাহ্ন

    সএম কামালকে কটুক্তির অভিযোগে শিবগঞ্জে যুবলীগ কর্মী গ্রেফতার

    আওয়ামী লীগের  কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনকে নিয়ে কটুক্তির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় সোহেল রানা (৩৮) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তি হলেন- সোনামসজিদ বালিয়াদিঘি গ্রামের সাদেকুল মাস্টারের ছেলে ও সোনামসজিদ স্থলবন্দর ১ নম্বর ওয়ার্ড শাখার যুবলীগ কর্মী।

    মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মেসবাহুল হক জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার সোহেল রানাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার রাতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন পাশা বাদি হয়ে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করলে পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। মামলার বিবরণে বলা হয়, স¤প্রতি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটুক্তি করেন যুবলীগ নেতা সোহেল রানা। বিষয়টি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন পাশার নজরে আসলে তিনি আইনের আশ্রয় নেন।

    উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন পাশা বলেন, গ্রেফতার সোহেল রানা শুধু এস এম কামাল হোসেনকে নয়, পুরো আওয়ামী লীগ পরিবারকে নিয়ে কটুক্তি করেছেন। তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। সোহেল রানার দলীয় পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগের সোনামসজিদ স্থলবন্দর শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মেসবাহুল হক জানান, রাতে নিজ বাড়ি থেকে সোহেল রানাকে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর