শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • ১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবিতে সোহেল তাজের কর্মসূচি

    নিজস্ব প্রতিবেদক

    ৮ এপ্রিল, ২০২২ ১০:১৮ পূর্বাহ্ন

    ১০ এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবিতে সোহেল তাজের কর্মসূচি

    প্রথম বাংলাদেশ সরকার গঠনের দিন ১০ এপ্রিল ‘প্রজাতন্ত্র দিবস’ হিসেবে ঘোষণার দাজি জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

    বৃহস্পতিবার (৬ এপ্রিল) সোহেল তাজ নিজ ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ‘আমার প্রতিবাদ কর্মসূচি’ নামে বেশ কিছু দাবি তুলে ধরেন।


    সোহেল তাজের স্ট্যাটাসটি তুলে ধরা হল।


    আগামী ১০ এপ্রিল ২০২২, রোববার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের সামনে (দক্ষিণ দিকে মানিক মিয়া এভিনিউ সংলগ্নে) আমি অবস্থান নিব
    জাতীয় সংসদ ভবনের সামনে থেকে (মানিক মিয়া এভিনিউ) বিকাল ৪ টায় গণভবনের উদ্দেশ্যে হেটে যাত্রা শুরু করব

    আমার দাবি:
    ১. যেহেতু ১০ই এপ্রিল, ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় সেহেতু বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র (প্রজাতন্ত্র) হিসেবে জন্ম লাভ করে এই দিনে তাই এই দিনটিকে "প্রজাতন্ত্র দিবস" ঘোষণা করতে হবে I
    ২. ৩রা নভেম্বর' জেল হত্যা দিবসকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে রাষ্ট্রীয় ভাবে পালন করতে হবে।
    ৩. জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের সকল বেসামরিক ও সামরিক সংগঠক, পরিচালক, অমর শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের নাম , অবদান ও জীবনীসহ  মুক্তিযুদ্ধের সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস যথাযথ মর্যাদা ও গুরুত্বের সাথে সর্বস্তরের পাঠ্যপুস্তকে ও সিলেবাসে অন্তর্ভূক্ত করতে হবে।

    এটা একান্তই আমার নিজের উদ্যোগ I আপনারা কেও যোগ দিতে চাইলে আসতে পারেন আর না আসলে আমি একাই যাব- জয় বাংলা




    রাজনীতি - এর আরো খবর