এক কোটি টাকা বরাদ্দ পেল শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট

নিজস্ব প্রতিবেদক

৭ এপ্রিল, ২০২২ ১১:০১ অপরাহ্ন

 এক কোটি টাকা বরাদ্দ পেল শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট দেশের ত্রিশ হাজারের বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজ,মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সেবাদানকারি একটি আর্থিক  প্রতিষ্ঠান।

১৯৯০ সালে কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়।  বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান  শিক্ষক কর্মচারী কল্যাণ  ট্রাস্টের ২৮ নং আইনের ধারা ৯ এর উপধারা ২ এ বলা হয়েছে "এই আইনের অধীন ট্রাষ্ট গঠিত হওয়ার পর যথাশীঘ্র সরকার ট্রাস্টের কল্যাণার্থে কোন তফসিলী ব্যাংকে এককালীন এক কোটি টাকা জমা রাখিবে এবং  উক্ত  জমাকৃত অর্থ হইতে প্রাপ্ত সুদ/ মুনাফা ট্রাস্টের তহবিলে সরকারের অনুদান হিসাবে জমা হইবে"। কিন্তু কল্যাণ  ট্রাষ্ট দীর্ঘ ৩২ বছর সেই টাকা প্রাপ্তি  থেকে বঞ্চিত ছিল। ট্রাস্টি বোর্ডের  অনেক প্রচেষ্টা, পত্র চালাচালির পর অবশেষে প্রায় বত্রিশ বছর পর আজ বৃহস্পতিবার  অর্থ মন্ত্রনালয় থেকে সেই টাকা বরাদ্দের পত্র ইস্যু করা হয়েছে ।

এ প্রসঙ্গে কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেন,দীর্ঘ বত্রিত বছর পর হলেও কল্যাণ ট্রাস্ট সরকার প্রতিশ্রুত এক কোটি টাকা বরাদ্দ পেয়ে আনন্দিত। এ জন্য তিনি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।   তিনি বলেন বত্রিত বছর আগের এক কোটি টাকা মুল্যমান  আর এখনকার  প্রেক্ষাপটে এক কোটি টাকা এক নয়। তিনি আশা করেন এ  বিষয়টি বিবেচনায় রেখে সরকার  কল্যাণ ট্রাস্টের জন্য  আরো টাকা বরাদ্দের বরাদ্দ দেবে।

উল্লেখ  কল্যাণ ট্রাস্টের আর্থিক সংকট সমাধানে প্রতিষ্ঠানটির সচিব অধ্যক্ষ  শাহজাহান আলম সাজু'র একটি আবেদনের প্রেক্ষিতে  প্রধানমন্ত্রীর নির্দেশে  ইতিপুর্বে  কল্যাণ ট্রাস্টের জন্য ৩৬০ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়।




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

৭ এপ্রিল, ২০২২ ১১:০১ অপরাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

৭ এপ্রিল, ২০২২ ১১:০১ অপরাহ্ন