শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে বিদ্যুৎ বিভ্রাটে পল্লী বিদ্যুতের মাইকিং

    আসাদুজ্জামান মবিন, কিশোরগঞ্জ প্রতিনিধি

    ৭ এপ্রিল, ২০২২ ০৭:২৩ পূর্বাহ্ন

    তাড়াইলে বিদ্যুৎ বিভ্রাটে পল্লী বিদ্যুতের মাইকিং

    কিশোরগঞ্জের তাড়াইলে  ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। চৈত্রের প্রচন্ড তাপদহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে।এরই মধ্যে দুঃখ প্রকাশ করে মাইকিং করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

    বুধবার (৬এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করতে দেখা যায়।

    সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বিদ্যুৎ বিভ্রাটে বিপাকে পড়েছেন উপজেলার সাত ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ। দিনে ৮-১৯ বার বিদ্যুৎ বিভ্রাট সাধারণ ব্যাপার হলেও গত কয়েকদিনে বেড়েছে কয়েকগুণ।চরম ভোগান্তিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী।

    উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বাসিন্দা রাজীব তালুকদার বলেন, এমন লোডশেডিং আগে কখনো দেখিনি। লোডশেডিংয়ের কারণে প্রচন্ড ভোগান্তিতে রয়েছি। বিশেষ করে বাড়িতে শিশু ও বৃদ্ধরা আরও বেশি ভোগান্তিতে রয়েছে।তাছাড়া বিদ্যুতের আসা যাওয়ায় বাড়িতে থাকা টেলিভিশন,ফ্রিজ সহ অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রীর ক্ষতি হচ্ছে।

    তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের কায়করহাটি গ্রামের কৃষক হায়েছ উদ্দিন জানান,বিদ্যুতের লোডশেডিং এর কারনে বোর ধানের জমিতে সেচের ব্যাঘাত হচ্ছে।

    তাড়াইল পল্লী বিদ্যুৎ সমিতির সহ ব্যবস্থাপক (এজিএম) অরুন অধিকারী জানান,উপজেলায় ১৩ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে।এই কারনেই প্রথম রোজা থেকেই এলাকায় ব্যাপক লোডশেডিং হচ্ছে।আমরা কোনও কোনও দিন ৫ বা ৭ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাচ্ছি।

    তিনি আরও বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে সিলেটের বিবিয়ানা গ্যাস ফিল্ড বন্ধ থাকায় এ সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। ফলে চাহিদার তুলনায় ব্যাপক ঘাটতি রয়েছে।তবে খুব শিঘ্রই সমস্যা সমাধান হয়ে যাবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৭ এপ্রিল, ২০২২ ০৭:২৩ পূর্বাহ্ন