শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মিমকে নিয়ে ৪ কোচিংয়ের টানাটানি

    নিজস্ব প্রতিবেদক

    ৬ এপ্রিল, ২০২২ ০৯:১৭ পূর্বাহ্ন

    মিমকে নিয়ে ৪ কোচিংয়ের টানাটানি
    মিমকে নিয়ে ৪ কোচিংয়ের টানাটানি

    চলতি শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ায় সুমাইয়া মোসলেম মিমকে নিয়ে টানাটানি শুরু করেছে চারটি কোচিং সেন্টার। সংশ্লিষ্ট সবারই দাবি মিম তাদের শাখায় কোচিং করেছেন। যদিও মিমের বাবার দাবি মিম ডিএমসি ড্রিমার্স নামক একটি কোচিং সেন্টারের খুলনা শাখায় কোচিং করেছেন।

    মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কনফারেন্স রুমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মেডিকেল ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফলে ২৯২ দশমিক ৫ পেয়ে সারাদেশের মধ্যে প্রথম হন মিম।

    ফল প্রকাশের থেকেই মেডিকেল ভর্তি কোচিংয়ের জন্য পরিচিত উন্মেষ, রেটিনা, মেডিকো এবং ডিএমসি ড্রিমার্স দাবি করে সুমাইয়া মোসলেম মিম তাদের কোচিং সেন্টারে কোচিং করেছেন। বিষয়টি প্রমাণ করতে মিমের সাথে একাধিক ছবি এবং ভিডিও পোস্ট করেছে এই প্রতিষ্ঠানগুলো।

    বিষয়টি জানতে প্রথমে উন্মেষের হেল্প লাইন ফোন করা হলে ইমরান নামে একজন জানান, যারা ভর্তি পরীক্ষায় ভালো করে তারা সব কোচিং সেন্টারের সাথেই কোনো না কোনো ভাবে যুক্ত থাকে। সুমাইয়া মোসলেম মিম তেমনি ভাবে উন্মেষের সাথেও যুক্ত ছিল।

    রেটিনা কোচিং সেন্টারের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া নাম্বারে যোগাযোগ করা হলে তারা জানান, যে যাই বলুক সুমাইয়া মোসলেম মিম রেটিনার খুলনা ব্রাঞ্চে কোচিং করেছেন। এ সংক্রান্ত ভিডিও আমাদের পেজে দেয়া আছে। আপনারা সেখান থেকে তথ্য নিয়ে দেখতে পারে।

    মেডিকো কোচিং সেন্টারের দেয়া নাম্বারে কল দেয়া হলে তারা জানান, এ বিষয়ে কথা বলতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। পরে নম্বর চাইলে এসএমএস করে পাঠানোর কথা বললেও তা আর পাঠানো হয়নি।

    মিমের কোচিং করা প্রসঙ্গে তার বাবা মোসলেম উদ্দীন সরদার জানান, মিম কেবলমাত্র ডিএমসি ড্রিমার্স নামে একটি কোচিং সেন্টারের খুলনা ব্রাঞ্চে কোচিং করেছেন। এর বাইরে তিনি রেটিনা এবং উন্মেষে কিছু পরীক্ষা দিয়েছেন। তবে রেটিনা এবং উন্মেষে নিয়মিত কোচিং করেননি তার মেয়ে।

     

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৬ এপ্রিল, ২০২২ ০৯:১৭ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৬ এপ্রিল, ২০২২ ০৯:১৭ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৬ এপ্রিল, ২০২২ ০৯:১৭ পূর্বাহ্ন