শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চট্টগ্রামে মোবাইল ও ল্যাপটপসহ আটক ৪

    নিজস্ব প্রতিবেদক

    ৫ এপ্রিল, ২০২২ ১০:৫৬ অপরাহ্ন

    চট্টগ্রামে মোবাইল ও ল্যাপটপসহ আটক ৪

    চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট সিটি কর্পোরেশন মার্কেট সংলগ্ন এলাকা থেকে চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৮টি চোরাই মোবাইল ও ৪টি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়।

    মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান চৌধুরী।

    গ্রেপ্তারকৃতরা হলেন- ফেনীর সোনাগাজী লক্ষীপুর গ্রামের ছোট মিয়ার বাড়ির মো. সোলায়মানের ছেলে মো. মজিবুর রহমান (২৫), নোয়াখালীর হাতিয়ার দক্ষিণ হাতিয়া গ্রামের মো. মনির হোসেনের মেয়ে তাসলিমা বেগম (২০), বরিশালের কাউনিয়ার চরবাড়ীয়া ভেদী বাড়ি গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে মো. ইমরান (২৬) ও মো. রিপন (৩২)।

    ওসি মাঈনুর রহমান চৌধুরী জানান, বহদ্দারহাট সিটি কর্পোরেশন মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে কিছু চুরি করা মোবাইল ও ল্যাপটপ পাওয়া যায়। চুরির অভিযোগে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর