শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  •  জাতিসংঘে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব পাস

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৮ নভেম্বর, ২০২১ ১২:০৮ অপরাহ্ন

     জাতিসংঘে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব পাস

    ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ উদ্যোগে জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রো‌হিঙ্গাবিষয়ক প্রস্তাব (রেজু‌লেশন) পাস হ‌য়ে‌ছে।


    বুধবার (১৭ ন‌ভেম্বর) ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজুলেশনটি পাস হয়।

    ইইউ ও ওআইসি ছাড়াও রেজুলেশনটিতে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের সর্বোচ্চ সংখ্যক দেশ সমর্থন যুগিয়েছে এবং সহ-পৃষ্ঠপোষকতা প্রদান করেছে।

    রেজুলেশনে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা ও কোভিড-১৯ ভ্যাকসিন কর্মসূচিতে রোহিঙ্গাদের অন্তর্ভুক্ত করায় বাংলাদেশ ভূয়সী প্রশংসা লাভ করে। রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশ সরকারের প্রচেষ্টা ও বিনিয়োগের স্বীকৃতি দেওয়া হয়।

    রেজুলেশনটিতে প্রাথমিকভাবে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি এবং গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মতো বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া রোহিঙ্গা সমস্যার কারণ বের করা, বাংলাদেশের সঙ্গে চুক্তির বাধ্যবাধকতাগুলো পূরণ করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়েছে।


    এতে মিয়ানমারে নবনিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতকে স্বাগত জানানো হয়েছে। মিয়ানমারকে সম্পৃক্ত করে তার জন্য একটি কর্মপরিকল্পনা নির্ধারণের কথাও বলা হয়েছে। এজন্য জাতিসংঘকে সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার, ইউএনএইচসিআর ও ইউএনডিপির মধ্যে সমঝোতা স্মারকটি নবায়ন ও এর কার্যকর বাস্তবায়নের কথা বলা হয়েছে।

    জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ব‌লেন, রোহিঙ্গা রেজুলেশন এ সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন। এই রেজুলেশন রোহিঙ্গাদের মনে নতুন আশার সঞ্চার করবে বলেও তিনি উল্লেখ করেন।
     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৮ নভেম্বর, ২০২১ ১২:০৮ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৮ নভেম্বর, ২০২১ ১২:০৮ অপরাহ্ন