শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • আলেম-ওলামা ও এতিমদের সম্মানে বিএনপির ইফতার

    নিজস্ব প্রতিবেদক

    ৪ এপ্রিল, ২০২২ ০৭:৪৬ পূর্বাহ্ন

    আলেম-ওলামা ও এতিমদের সম্মানে বিএনপির ইফতার

    রাষ্ট্র পরিচালনায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পবিত্র রমজানেও শান্তিতে-স্বস্তিতে দিন কাটানো সম্ভব হচ্ছে না। প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে, অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।

    রোববার রাজধানীর লেডিস ক্লাবে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    মির্জা ফখরুল বলেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা ভেবেছিলাম রমজানে দ্রব্যমূল্য কমবে। না কমলেও বাড়বে না। কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।

    তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির পর আমরা দল ও জনগণের পক্ষ থেকে প্রতিবাদ করেছি। কিন্তু সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। এলপিজি গ্যাসের দাম আবারো বেড়েছে। তারা দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে।

    বিএনপি মহাসচিব বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় গৃহবন্দী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের থেকে আট হাজার মাইল দূরে অবস্থান করছেন। রমজানে আল্লাহর কাছে দোয়া করি যেন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে পারি। তিনি যেন সুস্থ হন। তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারি। গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি।

    ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান প্রমুখ।

     

     




    রাজনীতি - এর আরো খবর