শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী

    ম্যাডিসন স্কয়ারে ৬ মে গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট

    নিজস্ব প্রতিবেদক

    ২ এপ্রিল, ২০২২ ০৪:২৯ অপরাহ্ন

    ম্যাডিসন স্কয়ারে ৬ মে গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট

    আজ থেকে ৫০ বছর আগে যে দেশটির সহায়তার জন্য নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিলো বাংলাদেশ কনসার্ট। আবারও সেই একইস্থানে আগামী ৬ মে ২০২২ স্বল্পন্নোত ও দরিদ্র দেশের শিশুদের সাইবার নিরাপত্তা সহায়তায় ‘গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট’ করতে যাচ্ছে  আইসিটি বিভাগের বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। এই কনসার্টে যোগ দিচ্ছে বিশ্ববিখ্যাত ব্যান্ড স্কর্পিয়ন্স ও বাংলাদেশের চিরকুট। আগামী ৪ এপ্রিল থেকে অনলাইনে টিকেট মাস্টার ডটকমে মিলবে কনসার্টের টিকেট।

    শনিবার (২ এপ্রিল) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আইসিটি বিভাগের উদ্যোগে আয়োজিত  সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।

    সংবাদ সম্মেলনে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচলক বিকর্ণ কুমার ঘোষেরসহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সরদার মোঃ আসাদুজ্জামান, সিটিব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহাম্মাদ মারুফ ও আইসিটি বিভাগের রুটিন দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত সচিব সচিব খায়রুল আমিন ।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, আমরা কৃতজ্ঞ জাতি। বিশ্বের কাছে বিজয়ী জাতি। সম্ভাবনাময়ী যোদ্ধা জাতি। এই প্রসঙ্গগুলোই আমরা এবার আমরা সঙ্গীতের ভাষায় আমাদের বিজয় বার্তা তুলে ধরবো। কেননা, শব্দ ব্যর্থ হলেও সঙ্গীত সফল হয়।

    আইসিটি প্রতিমন্ত্রী আরো বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ বাংলাদেশ এখন পরিপূর্ণ ঝুড়িতে পরিণত হয়েছে। ৫০ বছর আগে, রবিশঙ্কর-হ্যারিসন ও ইউনিসেফ আমাদের জন্য যে ত্যাগ করেছে; তাদের সেই অবদানকে স্বীকার করে সারা বিশ্বের এই সময়ের যে সঙ্কট ও সমস্যা সেগুলোকে মোকাবেলা করে আমরা বাংলাদেশ থেকে দেখাতে চাই।

    পলক আরো জানান, গত পাঁচ বছরে দেশের আইসিটি খাতে বিনিয়োগ  এসেছে ৫০০ মিলিয়ন ডলার।  দেশে ২৫০০ স্টার্টআপ কাজ করছে। বাংলাদেশ বিশ্বের ৮০টি দেশে সফটওয়্যার রফতানি করছে।

    অনুষ্ঠানে আয়োজন সম্পর্কে উপস্থাপনা তুলে ধরেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রতীক চৌধুরী। অনুষ্ঠান শেষে আয়োজন সম্পন্ন করতে সহ আয়োজক ইউএনডিপি, ওয়ালটন, সিটিব্যাংক, ইউনাইটেড গ্রুপ, বিকাশ, দারাজ, এডিএন টেলিকম, আবুল খায়ের গ্রুপ এবং সাইবারটিনস এর সঙ্গে  হাইটকপার্ক কর্তৃপক্ষের সঙ্গে  চুক্তি স্বাক্ষরিত হয়।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ২ এপ্রিল, ২০২২ ০৪:২৯ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ২ এপ্রিল, ২০২২ ০৪:২৯ অপরাহ্ন