শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হাসান আরিফের মরদেহে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা

    নিজস্ব প্রতিবেদক

    ২ এপ্রিল, ২০২২ ০৩:৪৭ অপরাহ্ন

    হাসান আরিফের মরদেহে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা

    বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। শনিবার  (২ এপ্রিল) সকাল ১১ টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য।


    প্রগতিশীল চিন্তা লালনকারী এই আবৃত্তিশিল্পীর প্রয়াণে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা জ্ঞাপন করে উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, 'হাসান আরিফের মৃত্যুতে দেশ আবৃত্তি জগতের এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক, প্রগতিশীল ও সাংস্কৃতিক আন্দোলনগুলোতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ছিলেন অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সৃজনশীল চিন্তার একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আবৃত্তিচর্চা, আবৃত্তি প্রশিক্ষণ ও সাংস্কৃতিক অঙ্গনে অনন্য অবদানের জন্য হাসান আরিফ স্মরণীয় হয়ে থাকবেন।'


    উপাচার্য ড. মশিউর রহমান মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২ এপ্রিল, ২০২২ ০৩:৪৭ অপরাহ্ন