শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে : উপমন্ত্রী শামীম

    নিজস্ব প্রতিবেদক

    ২ এপ্রিল, ২০২২ ০৯:০৪ পূর্বাহ্ন

     শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে : উপমন্ত্রী শামীম

    পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম  এমপি বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে।

    স্বাধীনতার সূবর্ণজয়ন্তী  ও মুজিববর্ষ উপলক্ষে শুক্রবার শরীয়তপুরের নড়িয়া বিএল স্কুল মাঠে উপজেলা ও কলেজ ছাত্রলীগ আয়োজিত শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টূর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    পানি সম্পদ উপমন্ত্রী বলেন,খালেদা জিয়া বলেছিল, 'পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়।' কাজেই তত্ত্বাবধায়ক সরকার  নিয়ে তাদের কথা বলার কোনো অধিকার নেই। বিএনপি ক্ষমতায় থাকাকালীন  তাদের অপকর্ম ও ক্ষমতায় না থাকতে পেরে পেট্টোল বোমা মেরে মানুষ হত্যা কোনটাই এদেশের মানুষ ভোলে নাই। বিএনপি মাঝে মাঝে ফাঁকা আওয়াজ তুলে জনগণকে বিভ্রান্ত  করে। বিদেশে বসে ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া যাবে না। ক্ষমতায় যেতে জনগণের কাছে যেতে হয়, পাশে থাকতে হয়।

    উপমন্ত্রী শামীম বলেন, বিএনপি মূলত নির্বাচন চায় না, তারা জানে বিএনপি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে কোনো দিন ক্ষমতায় আসতে পারবে না। তাদের আশা কোনো বিদেশী প্রভু তাদের ক্ষমতায় বসিয়ে দিবে।

    তিনি বলেন, বিএনপিকে এদেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। এদেশের জনগণ একমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ। তাই আগামী নির্বাচনেও জনগণের রায় নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পঞ্চমবারের মতো ক্ষমতায় আসবেন।

    এনামুল হক শামীম বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে। আগামীতে এ ধারা অব্যাহত রাখতে হবে। আদর্শ দেশ গঠনে যুব সমাজকে বিপথগামিতা থেকে বিরত রেখে দুর্নীতি, মাদকমুক্ত সমাজ ও জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তাই শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধূলায় অংশগ্রহণ করতে হবে। এজন্য ক্রীড়া উন্নয়নে দেশের প্রত্যন্ত  অঞ্চলেও অর্থ বরাদ্দ দিয়ে স্টেডিয়াম নির্মাণসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিয়েছে বর্তমান সরকার।

    নড়িয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে ও নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক ইমরান খালাসীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপ কমিটির সদস্য তাহমিনা খাতুন শিলু, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা  ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি বাদশা শেখ প্রমূখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২ এপ্রিল, ২০২২ ০৯:০৪ পূর্বাহ্ন