শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সিলেবাস শেষ করতেই রোজায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা: শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১ এপ্রিল, ২০২২ ০৭:১১ অপরাহ্ন

    সিলেবাস শেষ করতেই রোজায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা: শিক্ষামন্ত্রী
    সিলেবাস শেষ করতেই রোজায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা: শিক্ষামন্ত্রী

    এসএসসি ও এইচএসসি পরীক্ষা সামনে রেখে শিক্ষার্থীদের সিলেবাস শেষ করতেই রোজার মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

    শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

    কোভিড মহামারীর কারণে প্রায় দুই বছর যে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান বন্ধ ছিল, সে কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ২০২২ সালে এসএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের যদি ক্লাস না করানো হয়, তাহলে তারা পিছিয়ে পড়বে। এখন ক্লাস শুরু হয়েছে, তারা নিয়মিত ক্লাস করবে। রোজার কারণে এখন ক্লাস বন্ধ করাটা ঠিক হবে না। তবে কত তারিখ পর্যন্ত ক্লাস হবে তা এখনও ঠিক করা হয়নি।

    মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাশাপাশি রোজায় সব শ্রেণির ক্লাসের জন্য স্কুল কলেজের সময় নির্ধারণ করে দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এক আদেশে বলা হয়েছে, এক শিফটের জন্য প্রতিদিন পাঁচটি ক্লাস এবং দুই শিফটের শিক্ষা প্রতিষ্ঠানে চারটি ক্লাস হবে।

    এক শিফটের প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাস হবে। দুই শিফটের প্রতিষ্ঠানে প্রভাতি শিফটে সকাল সাড়ে ৮টা থেকে ১১টা ১০ মিনিট এবং দিবা শিফটে সাড়ে ১১টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত ক্লাস চলবে।

    ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় দেড় বছর দফায় দফায় ছুটি বাড়িয়ে যায় শিক্ষা মন্ত্রণালয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় গত বছরের ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তবে ওমিক্রনের দাপট সীমিত এই শ্রেণি কার্যক্রম আবার বন্ধ হয়ে যায় চলতি বছরের ২১ জানুয়ারি।

    ওমিক্রনের সংক্রমণ কমে আসায় গত ২২ ফেব্রুয়ারি থেকে এইচএসসি ও এসএসসি পরীক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রতিদিন চারটি বিষয়ে ক্লাস পায়। এরপর ১৫ মার্চ থেকে স্বাভাবিক রুটিন অনুযায়ী প্রতিদিন সব বিষয়ে ক্লাসের সুযোগ পায় এই দুটি পর্যায়ের শিক্ষার্থীরা। একই দিনে অন্যান্য শ্রেণির ক্লাসও পুরোদমে শুরু হয়ে যায়।


    চাঁদপুরে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা. সেলিম মাহমুদের মা শাহজাদী বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী ও বৃত্তি প্রদানে যোগ দেন শিক্ষামন্ত্রী। সেলিম মাহমুদ ছাড়াও চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর