শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পত্নীতলায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি

    ২৬ মার্চ, ২০২২ ১০:০১ অপরাহ্ন

    পত্নীতলায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    নওগাঁর পত্নীতলায় যথাযথ মর্যাদায় স্বাধীনতা ও জাতীয়  দিবস ২০২২ পালিত হয়েছে। পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার  ভোর ৬টা ১মিনিটে  তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

    সকাল সূর্য্যদোয়ের সাথে সাথে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযুদ্ধা,  উপজেলা আওয়ামী লীগ, পত্নীতলা থানা, নজিপুর পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স, উপজেলা যুবলীগ, ছাত্র লীগ, পত্নীতলা উপজেলা প্রেসক্লাব সহ সরকারি আধা-সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠন ও স্থানীয় ক্লবের কর্মকর্তারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

    সকাল ৯ টার সময় পত্নীতলা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার ।

    এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী , সহকারী কমিশনার (ভুমি) রাশেদুল ইসলাম , পত্নীতলা সার্কেলের এএসপি আফতাব উদ্দিন, থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ্, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাস শাহ্ পত্নীতলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শামিউল আরিফ স্থানীয় সাংবাদিক ও সুধিজন প্রমুখ।

    এ সময় বাংলাদেশ পুলিশ, আনছার-ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউটস, গার্লস গাইড এবং বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষাথীদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর