শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জাতির জনকের প্রতিকৃতিতে আওয়ামী লীগ নেতা বাবলুর শ্রদ্ধাজ্ঞাপন

    আসাদুজ্জামান মবিন, কিশোরগঞ্জ প্রতিনিধি

    ২৬ মার্চ, ২০২২ ০৯:১৬ অপরাহ্ন

    জাতির জনকের প্রতিকৃতিতে আওয়ামী লীগ নেতা বাবলুর শ্রদ্ধাজ্ঞাপন
    স্বাধীনতা দিবসে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন

    মহান স্বাধীনতা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির সদস্য আমিরুল ইসলাম খান বাবলু।

    শনিবার (২৬মার্চ) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য  মোঃ মোজাফর হোসেন পল্টু ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ক্রিড়া সম্পাদক ও কেন্দ্রীয়  যুব ও ক্রিড়া বিষয়ক উপ কমিটির  সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সাথে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির সদস্য আমিরুল ইসলাম খান বাবলু।

    এসময় কিশোরগঞ্জ-৩(করিমগঞ্জ-তাড়াইল) নির্বাচনী  এলাকার আওয়ামীলীগের  সম্ভাব্য  এম পি প্রার্থী  আমিরুল ইসলাম খান বাবলু বলেন, জাতিরজনক বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন দেশ পেতাম না। বঙ্গবন্ধুর ডাকেই আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে ছিনিয়ে আনে লাল সবুজের পতাকা।বঙ্গবন্ধু বাংলাদেশ একই সূত্রে গাঁথা। তিনি আরও বলেন, বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নত দেশের তালিকায় বাংলাদেশের নাম উঠেছে।দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। অথচ এদেশে এখনও পাকিস্তানি প্রেতাত্বারা ষড়যন্ত্রে লিপ্ত। কিছু দল ও গোষ্টী দেশকে পিছনে ঠেলে দিতে চায়। তাঁদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা সময়ের দাবি।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর