শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এসএসসি পরীক্ষার ফরম পূরণ এপ্রিলে

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৫ মার্চ, ২০২২ ১২:১১ পূর্বাহ্ন

     এসএসসি পরীক্ষার ফরম পূরণ এপ্রিলে

    চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ আগামী এপ্রিল মাসে শুরু হচ্ছে। ১৩ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ নিধারণ করেছে শিক্ষা বোর্ডগুলো। চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের আগে টেস্ট পরীক্ষায় বসতে হচ্ছে না। তবে ফরম পূরণের পর প্রস্তুতিমূলক নেয়া হবে শিক্ষার্থীদের। আগামী ১৯ মে থেকে স্কুলে-স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হওয়ার কথা আছে। আর ১৯ জুন থেকে ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষা শুরুর কথা আছে। এরইমধ্যে শিক্ষা বোর্ডগুলো এসএসসি পরীক্ষার বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

    চলতি ২০২২ খ্রিষ্টাব্দের এসএসসির পরীক্ষায় চারটি বিষয়ে সাবজেক্ট ম্যাপিংয়ে মূল্যায়নের ঘোষণা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের তিনটি বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়ন করা হবে। এসএসসিতে যে বিষয়গুলোতে সাবজেক্ট ম্যাপিং হবে তা হলো, ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান। বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান বিভাগভেদে বিভাজন হয়।

    এসএসসিতে যেসব বিষয়ে পরীক্ষা হবে সেগুলো হলো, বাংলা ১ম ও ২য় পত্র, ইংরেজি ১ম ও ২য় পত্র, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান এবং কৃষি শিক্ষা। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগভেদে এসব বিষয় বিভাজন হয়।

    এসএসসি পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা। শুধু ইংরেজি প্রথম ও ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে ৫০ নম্বরে। বাকি ব্যবহারিক সম্বলিত বিষয়গুলোতে ৪৫ নম্বর ও ব্যবহারিক ছাড়া বিষয়গুলেতে ৫৫ নম্বরে পরীক্ষা হবে।

    সম্প্রতি এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে ঢাকা বোর্ড।  বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ২০২২ খ্রিষ্টাব্দের এ পরীক্ষার মোট ২৫টি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে। বাংলা ১ম পত্র, বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম পত্র, ইংরেজি ২য় পত্র, গণিত, রসায়ন, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, ইতিহাস, ভূগোল ও পরিবেশ, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, চারু ও কারুকলা, ক্যারিয়ার শিক্ষা, শরীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, আরবি, সংস্কৃত, পালি ও সংগীত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। তবে, আইসিটি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিস্টান ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা বিষয়ের পরীক্ষার সিলেবাস প্রকাশ করা হয়নি।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৫ মার্চ, ২০২২ ১২:১১ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৫ মার্চ, ২০২২ ১২:১১ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৫ মার্চ, ২০২২ ১২:১১ পূর্বাহ্ন