শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইমরান খানকে ৫০ হাজার রুপি জরিমানা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৪ মার্চ, ২০২২ ০৮:৩০ পূর্বাহ্ন

    ইমরান খানকে ৫০ হাজার রুপি জরিমানা
    ইমরান খানকে ৫০ হাজার রুপি জরিমানা

    নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ৫০ হাজার রুপি জরিমানা করেছে দেশটির নির্বাচন কমিশন। বুধবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

    সূত্রমতে, পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার-পাখতুনখাওয়ায় স্থানীয় সরকার নির্বাচনের আগে সোয়াতে একটি সমাবেশে ভাষণ দেওয়ায় ইমরান খানকে এ জরিমানা করা হয়। এর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) তাকে দুবার নোটিশ দিয়েছিল।

    গত ১৫ মার্চ ইসিপির এক আদেশে ইমরান খানকে সোয়াত সফরে যেতে নিষেধ করা হয়। কিন্তু তিনি সে নিষেধ মানেননি। এরপর গত ২১ মার্চ খাইবার-পাখতুনখাওয়ার মালাকান্দ এলাকায় একটি রাজনৈতিক সমাবেশে ভাষণ দেওয়ায় তাকে আরও একটি নোটিশ দিয়েছিল ইসিপি। ইসিপির নতুন আচরণবিধি অনুযায়ী, যেসব জেলায় নির্বাচন হচ্ছে সেখানে কোনো সরকারি কর্মকর্তা যেতে পারবেন না।

    খাইবার-পাখতুনখাওয়া স্থানীয় সরকার নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ভোটগ্রহণ আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনের মিটিংয়ে অংশ নিতেও ইমরানের ওপর ইসিপির নিষেধাজ্ঞা রয়েছে।

    এদিকে, পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আসাদ উমর ইমরান খানকে ইসিপির নোটিশের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেছেন। আপিলে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণার বিষয়ে নতুন আইন থাকা সত্ত্বেও এই নোটিশ জারি করা হয়েছে। তবে কমিশনের স্বচ্ছ নির্বাচনের জন্য আচরণবিধি প্রণয়নের নির্দেশনা রয়েছে জানিয়ে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) ইসিপিকে ইমরান খানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৪ মার্চ, ২০২২ ০৮:৩০ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৪ মার্চ, ২০২২ ০৮:৩০ পূর্বাহ্ন