শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভূ-উপরিস্থ মিঠা পানির আধার সংরক্ষণের দাবিতে মানববন্ধন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ২৩ মার্চ, ২০২২ ০৯:৪৪ অপরাহ্ন

    ভূ-উপরিস্থ মিঠা পানির আধার সংরক্ষণের দাবিতে মানববন্ধন
    ভূ-উপরিস্থ মিঠা পানির আধার সংরক্ষণের দাবিতে মানববন্ধন

    পাইকগাছার সকল ক্ষেত্রে ভ‚-উপরিস্থ মিঠা পানির আধার সংরক্ষনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পানি দিবস উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে অ্যাওসেড ও পানি অধিকার কমিটি যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।  মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, কৃষ্ণপদ মন্ডল, ইউপি সদস্য শংকর বিশ্বাস, কয়রা পানি অধিকার কমিটির সভাপতি রাজীব কুমার বাছাড়, মাহমুদকাটি জলবায়ু সহনশীল গ্রাম কমিটির  সভাপতি মানিক ভদ্র, মাহমুদকাটির গ্রামের ভি.সি.আর.পি.সি সাধারণ সম্পাদক রাজীব গাঙ্গুলী, রামনাথপুর গ্রামের ভি.সি.আর.পি.সি সভাপতি শেখ সাদেকুজ্জামান, অ্যাওসেড‘র পরিচালক মাহবুবুর রহমান, সহকারী সমন্বয়কারী হেলেনা খাতুন,  ব্রাক ওয়াশ প্রকল্পের ম্যনেজার মো: রেজাউল করিম। মানববন্ধনটি সঞ্চলনা করেন খুলনা পানি অধিকার কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ববি।

    মানববন্ধনে বক্তারা পানিকে প্রতিবেশের একটি ‘মৌলিক উপাদান’ বিবেচনায় নিয়ে সকল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা, পানিসম্পদে জনগণের স্বত্ত¡ ও অধিকার নিশ্চিত, ‘পানিসম্পদ ব্যবহার’ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করা, বড় বড় পুকুর কেটে তা খাবার পানির সংরক্ষণস্থল তৈরি, জলাবদ্ধতা রোধে নদী, বিল ও বাওড়গুলিকে অবমুক্ত করা, মিঠা পানির আধার সংরক্ষণ,খাস পুকুর ও জলমহল লিজ দেওয়া বন্ধ করে মানুষের খাবার পানির সংকট দূর করার দাবি জানান ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর