শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছা পৌরসভার শহর রক্ষা বাঁধের উদ্বোধন

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ২৩ মার্চ, ২০২২ ০৯:৩৬ অপরাহ্ন

    পাইকগাছা পৌরসভার শহর রক্ষা বাঁধের উদ্বোধন

    অবশেষে নির্মিত হতে যাচ্ছে পাইকগাছা পৌরসভার শহর রক্ষা বাঁধ। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবুর বিশেষ বরাদ্দ থেকে এ বাঁধ নির্মাণ করা হবে। শিবসা ব্রীজ থেকে থানা পর্যন্ত ১ কিলোমিটার বাঁধের নির্মাণ কাজ শেষ হলে মৎস্য আড়ৎদারী মার্কেট, পোনা ব্যবসায়ী সমিতি, চিংড়ী বিপণন কেন্দ্র, থানা ও পৌর বাজার প্লাবিত হওয়ার হাত থেকে রক্ষা পাবে।

    উল্লেখ্য শহর রক্ষা বাঁধ না থাকায় শিবসা নদীর উপচে পড়া পানিতে প্রতিনিয়ত এসব এলাকা প্লাবিত হয়। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহর রক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্¦ আক্তারুজ্জামান বাবু।
     
    মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, প্যানেল মেয়র শেখ মাহাবুবুর রহমান রঞ্জু, এসএম তৈয়েবুর রহমান, কাউন্সিলর আসমা আহমেদ, আব্দুল গফফার মোড়ল,শামীম সরকার, এসএম রেজাউল হক, মৎস্য আড়ৎদারী মার্কেটের সভাপতি মোঃ জাকির হোসেন, এমএম আজিজুল হাকিম ও  রায়হান পারভেজ রনি।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর