শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মারিওপোলে আত্মসমর্পণের রুশ আলটিমেটাম ইউক্রেনের প্রত্যাখ্যান

    নিজস্ব প্রতিবেদক

    ২১ মার্চ, ২০২২ ১২:১৫ অপরাহ্ন

    মারিওপোলে আত্মসমর্পণের রুশ আলটিমেটাম ইউক্রেনের প্রত্যাখ্যান
    মারিওপোলে আত্মসমর্পণের রুশ আলটিমেটাম ইউক্রেনের প্রত্যাখ্যান

    অবরুদ্ধ শহর মারিওপোলের দখল রুশ বাহিনীর কাছে ছেড়ে দেয়ার মস্কোর আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইউক্রেন । দেশটির উপ প্রধানমন্ত্রী সোমবার সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন।

    ইরিনা ভেরেশচুক ইউক্রেনস্কা প্রাভদা সংবাদ মাধ্যমকে বলেন, অস্ত্র সমর্পণের বিষয়ে কোন আলোচনা হতে পারে না। আমরা ইতোমধ্যে রুশ বাহিনীকে এ কথা জানিয়েছি।

    এদিকে রাশিয়া রোববার মারিওপোল রক্ষাকারীদের প্রতি স্থানীয় সময় সোমবার ভোর পাঁচটার আগে ( গ্রিনিচ মান সময় ০৩০০) আত্মসমর্পণ করার আহবান জানিয়েছে।

    রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রের প্রধান মিখাইল মিজিনসেভ বলেন, আমরা ইউক্রেনের সশস্ত্র বাহিনী, আঞ্চলিক প্রতিরক্ষা ব্যাটালিয়ন, বিদেশী ভাড়াটে সৈন্যদের প্রতি শত্রুতা পরিহার করে অস্ত্র সমপর্ণের আহ্বান জানাচ্ছি।

    এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মারিওপোল কর্তৃপক্ষের উদ্দেশ্যে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে বলেছে, এ মুহুর্তে আপনাদের একটি ঐতিহাসিক পথ বেছে নিতে হবে। হয় আপনারা আপনাদের জনগণের সাথে থাকবেন, না হয় থাকবেন অপরাধীদের সাথে।

    এতে আরো বলা হয়, অন্যথায় আপনাদের জন্য কোর্ট মার্শাল অপেক্ষা করছে , যা আপনারা আপনাদের নিজ জনগণের প্রতি ঘৃণ্য আচরণ, ভয়ংকর অপরাধ এবং উস্কানির মাধ্যমে অর্জন করেছেন।

    উল্লেখ্য, রুশ বাহিনী কতৃক অবরুদ্ধ ইউক্রেনের বন্দর নগর মারিওপোলে রুশ ভাষাভাষির সংখ্যা বেশি। মস্কোর হামলার অন্যতম লক্ষ্য এই শহরে ভয়াবহ হামলার কারণে এটি এখন পুরোপুরিই যোগাযোগহীন হয়ে পড়েছে। এছাড়া খাদ্য, পানি ও অন্যান্য সরবরাহও বন্ধ রয়েছে।

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আত্মসমপর্ণে সম্মত হলে তারা সেখানকার বাসিন্দাদের জন্য স্থানীয় সময় সকাল ১০টা থেকে মানবিক করিডোর চালু করবে। (বাসস)।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২১ মার্চ, ২০২২ ১২:১৫ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২১ মার্চ, ২০২২ ১২:১৫ অপরাহ্ন