শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ পর্যন্ত ৪ লেন মহাসড়কের দাবিতে মনববন্ধন

    শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

    ২০ মার্চ, ২০২২ ০৯:২৯ পূর্বাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ পর্যন্ত ৪ লেন মহাসড়কের দাবিতে মনববন্ধন
    চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ পর্যন্ত ৪ লেন মহাসড়কের দাবিতে মনববন্ধন

    “দাবি একটাই, ৪ লেন মহাসড়ক চাই” এই শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ৪ লেনে উন্নীতকরণ ও নিরাপদ সড়কের দাবির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। সচেতন শিক্ষার্থী শিবগঞ্জ ও নিরাপদ সড়ক আনদোলন এর আয়োজনে শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার ইসরাইল মোড়ে জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন- রহনপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ডা. মোঃ আজিজুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন এর প্রতিনিধি ইসমাঈল হোসেন সিরাজী, মহানন্দা স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি নুরুল ইসলাম নুর, আদিনা ফজল্লু হক স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি সোওরব হোসেন আকাশ, সচেতন শিক্ষার্থী শিবগঞ্জ এর পক্ষে সাইমুল ইসলাম, রাহাত আলী, নিরাপদ সড়ক আনদোলনের পক্ষে ফাইয়াজ রহমান তনয়, আদর্শ মানবসেবা স্বোচ্ছাসেবী সংগঠনের পক্ষে জিহাদ আলীসহ অন্যরা।

    বক্তারা বলেন- চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে প্রায় প্রতিদিন সড়ক দূর্ঘটনায় মানুষের মৃত্যু হয়ে। এতে কোন ভাবেই মৃত্যুর মিছিল থামছে না। ফলে চাঁপাইনবাবগঞ্জের থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত ৪ লেনে সড়ক উন্নতিকরণের দাবি জানান বক্তারা। বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে চাঁপাইনবাবগঞ্জের থেকে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত ৪ লেনে সড়ক বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন কর্মসূচি পালন করবে চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছা সেবী সংগঠনগুলো।

    বক্তারা আরো বলেন,রাস্তায় অবৈধ যানবাহন চলাচল ও লাইসেন্সবিহীন চালকদের যে কোন ধররে যানবহন চালানো বন্ধ করতে হবে এবং ছোট ছোট অসংখ্যা যানবাহনের কারনে যত্রতত্্র যে যানবাহনের সৃষ্টি হচ্ছে তা বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনকে আরো দায়িত্বশীল হতে হবে।  মানববন্ধনে কানসাট যুব উন্নয়ন সংস্থা, কানসাট নিউজ পাঠক ফোরাম, বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থা, মহানন্দা স্বেচ্ছাসেবী সংস্থা, শ্যামপুর বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন, আদিনা কলেজ স্বেচ্ছাসেবী সংগঠন, বিসর্গ ফোরাম, শিবগঞ্জ গৌড় (ম্যাংগো সিটি), শিবগঞ্জ হেল্পলাইনসহ মোট ৩১টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগহণ করেন।

    উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়ক ও আঞ্চলিক সড়কে প্রতিদিন ঘটছে দূর্ঘটনা। ফলে, কেউ হারাচ্ছে প্রাণ, কেউ মৃত্যুও সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালের বেডে। তাই নিরাপদ সড়ক ও মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবিতে গত বৃহষ্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড়ে জেলার ৩১ টি স্বেচ্ছাসেবী সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে। এইর কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।

     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ মার্চ, ২০২২ ০৯:২৯ পূর্বাহ্ন