শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যাবস্থা: বাণিজ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ মার্চ, ২০২২ ১১:১৬ অপরাহ্ন

     দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যাবস্থা: বাণিজ্যমন্ত্রী
    দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যাবস্থা: বাণিজ্যমন্ত্রী

    বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ আওয়ামীলীগ একটি সুশৃঙ্খল দল। ঐক্যবদ্ধ থেকে দল ও দেশের জন্য কাজ করতে হবে। নৌকার শক্তিকে কাজে লাগিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। দলের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতা-কর্মীদের দলের হাল ধরতে হবে। বিগত দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে সফলতা তুলে আনতে হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যক্তিগত দলাদলী ভুলে দলের জন্য কাজ করতে হবে। দলের স্বার্থবিরোধী মানুষ দলে ভিতরে থেকে দলের ক্ষতি করতে পারে। সে বিষয়ে সচেতন থাকতে হবে।

    বাণিজ্যমন্ত্রী শনিবার (১৯ মার্চ) রংপুর জেলার পীরগাছা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    বাণিজ্যমন্ত্রী বলেন, যারা প্রকৃত পক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ করেন, তারা কোনদিন দলের ক্ষতি করতে পারে না। সততার সাথে বাংলাদেশ আওয়ামীলীগ করতে হবে। সামনে জাতীয় নির্বাচন, এখন থেকেই প্রস্তুত হতে হবে। তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচন করা হবে।

    পীরগাছা উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মো. তছলিম উদ্দিনের সভাপতিত্ব কর্মী সভায় উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ (মিলন) এবং উপজেলার নয়টি ইউনিয়নের নেতা-কর্মীগণ বক্তব্য রাখেন।

    এর পরে বাণিজ্যমন্ত্রী উপজেলার চৌধুরাণী টু জামালগঞ্জ বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি, এমপি সড়কের উদ্বোধন করেন। এছাড়া, উপজেলার টেপচার বন্দরে ২,৪৪,৮২,৫১২ টাকা ব্যয়ে ৫৪ মিটার দৈর্ঘ্য ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে শাহ আব্দুল হাকিম সুপার মার্কেটের উদ্বোধন করেন




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর