শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দোয়া চাইলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ মার্চ, ২০২২ ০৮:০৭ পূর্বাহ্ন

    দোয়া চাইলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

    চারদিন অবস্থান করে সিলেট ছাড়লেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, দেশের ইতিহাসে সর্বাধিক বাজেট প্রদানকারী সাবেক এই অর্থমন্ত্রী। একই সঙ্গে সবার কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন ৮৮ বছর বয়সী এই প্রবীণ রাজনৈতিক।

    শুক্রবার (১৮ মার্চ) চারদিনের সফর শেষে সিলেট ত্যাগকালে আবুল মাল আবদুল মুহিত বলেন, করোনা সংক্রমণের কারণে প্রায় দুই বছর পর ১৪ মার্চ আমি সিলেটে আসি। এর ঠিক দুই বছর আগে ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে এসেছিলাম। মাঝখানে দুটি বছর অসুস্থতা ও করোনার কারণে সিলেটে আসতে পারিনি।

    তিনি আরও বলেন, আমি নিজেও এই করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলাম। যাই হোক দুই বছর পর এবার জাতির পিতার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে সিলেটে থাকতে পেরে এবং সিলেটের আওয়ামী লীগ নেতাদের ও আমার দুই নাতনীকে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটতে পেরে খুবই আনন্দিত। সেই সঙ্গে শিশুদের নিয়ে জাতীয় শিশু দিবস উদযাপন করতে পেরে আনন্দিত।

    গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মুহিত আরও বলেন, ১৪ মার্চ রাতে সিলেটে পৌঁছার পর, গত চারদিন সিলেট আওয়ামী লীগের নেতারা, সিটি করপোরেশন, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা সর্বোপরি সিলেটের জনগণ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন এর জন্য আমি কৃতজ্ঞ। ৮৮ বছর বয়সে এসে জন্মভূমিতে এমন সম্মান পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর