শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে হ্যাট্রিক করলেন জয়া আহসান

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ মার্চ, ২০২২ ০৯:২৮ অপরাহ্ন

    জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে হ্যাট্রিক করলেন জয়া আহসান
    জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে হ্যাট্রিক করলেন জয়া আহসান

    ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’ জিতে হ্যাট্রিক করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অতনু ঘোষ পরিচালিত 'বিনিসুতোয়' ছবিতে প্রধান চরিত্রের জন্য এবার সেরা অভিনেত্রী হিসেবে তিনি তৃতীয়বারের মতো এ পুরস্কার জিতলেন। এ ছবি পুরস্কার পেয়েছে আরো দুটি শাখায়। একটি সমালোচকের চোখে সেরা ছবি ও সম্পাদনায় সেরা ছবি হিসেবে।

    বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় বসে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জমকালো আসর। এদিন প্রায় মধ্যরাতে ফিল্মফেয়ার তাদের ওয়েব সাইটে সেরা অভিনেত্রী হিসেবে জয়া আহসানের নাম ঘোষণা করে। ‘বিনিসুতোয়’ ছবিতে অভিনয় করে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন জয়া। সেরা অভিনেত্রী হিসেবে আরো মনোনয়ন পেয়েছিলেন অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী এবং রুক্সিনী মৈত্র।

    জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতার হ্যাট্রিক করার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জয়া আহসান বলেন, আমি ভাবিনি যে পপুলার ক্যাটাগরিতে পুরস্কার পেয়ে যাব। খুব ভালো লাগছে। আয়োজকেরা আমার কাজ পছন্দ করেন, ফলো করেন। আমি পুরস্কৃত হওয়ায় তারাও আনন্দিত। সকালে বিহারের ঝাড়খান্ড থেকে ট্রেনে করে কলকাতা পৌঁছেছি। সেখানে কালান্তর ছবির শুটিং চলছিল। এখানে এসে সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগল।'


    সূত্রমতে, এবারে জয় ফিল্মফেয়ারে সেরা ছবি 'বরুণবাবুর বন্ধু' ও 'টনিক'। সেরা পরিচালক 'বরুণবাবুর বন্ধু'র অনিক দত্ত, সেরা অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় 'টনিক' ছবির জন্য। সমালোচকের চোখে সেরা অভিনেতা দ্বিতীয় পুরুষ ছবির অনির্বাণ ভট্টাচার্য ও অভিযাত্রিক ছবির অর্জুন চক্রবর্তী। অব্যক্ত ছবির জন্য সমালোচকের চোখে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়।

    এর আগে ২০১৯ সালে টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’–এর জন্য জয় ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া আহসান। পশ্চিমবঙ্গের বাংলা ছবিকে উৎসাহ দিতে এই পুরস্কারের আয়োজন করে ফিল্মফেয়ার। এর আগে চারবার এই পুরস্কারের আয়োজন করা হয়




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৮ মার্চ, ২০২২ ০৯:২৮ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৮ মার্চ, ২০২২ ০৯:২৮ অপরাহ্ন