শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই সহোদর শিশু শিক্ষার্থী আহত

    শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

    ১৮ মার্চ, ২০২২ ০৭:৩৪ অপরাহ্ন

    শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই সহোদর শিশু শিক্ষার্থী  আহত
    শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই সহোদর শিশু শিক্ষার্থী আহত

    শিবগঞ্জে আম বাগানে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে সহোদর দুই  শিশু শিক্ষার্থী  আহত হয়েছে। আহতরা দুই শিশু শিক্ষার্থী হলো - শিবগঞ্জ পৌর এলাকার চতুরপুর মহল্লার আনারুল ইসলামের ছেলে ও আলীডাঙা জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রিমন আলি ইমন (১১) ও তার ছোট ভাই ইকবাল (৭)।

    শুক্রবার দুপুর ৩টার দিকে শিবগঞ্জ স্টেডিয়াম রোড সংলগ্ন একটি আমবাগানে এ ঘটনা ঘটে। আহত শিশুর মা শিউলি বেগম জানায়, দুপুরের খাবার খেয়ে রিমন ও ইকবাল শিবগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন পশ্চিম দিকের আমবাগানে গাছের পাতা  কুড়াতে যায়। এ সময় রিমন একটি পরিত্যক্ত ককটেল দেখে পা দিয়ে চালানোর চেষ্টা করলে ককটেলটি বিস্ফোরিত হয়। এ সময় রিমনের বাম চোখসহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে  তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। আহত ইকবালকে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা।

    শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বৃহস্পতিবার শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে সরকারী দলীয় দুই গ্রæপ এক সময়ে  জাতির পিতার জন্ম শতবার্ষিকা ও শিশু দিবস উপলক্ষে সমাবেশ করার ঘোষনা দিলে  আইন শৃংঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশাঙ্কায় স্টেডিয়াম ও তার পাশেসহ আশপাশে  সকল ধরণের জনসমাবেশ নিষিদ্ধ করেন  উপজেলা প্রশাসন।  




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর