শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে নূর অটিজম বিদ্যালয়ে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্টিত

    কিশোরগঞ্জ প্রতিনিধি

    ১৮ মার্চ, ২০২২ ০৭:১৭ পূর্বাহ্ন

    তাড়াইলে নূর অটিজম বিদ্যালয়ে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্টিত
    তাড়াইলে নূর অটিজম বিদ্যালয়ে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্টিত

    কিশোরগঞ্জের তাড়াইলে নূর অটিজম বিদ্যালয়ে প্রতিবন্ধী শিশুদের নিয়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। উপজেলার তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়নের সাররং গ্রামে অবস্থিত নূর অটিজম বিদ্যালয় প্রাঙ্গনে বৃহস্পতিবার (১৭মার্চ) বেলা ১১টায় যমুনা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে উক্ত কবিতা আবৃত্তির প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

    উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনোরঞ্জন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিচারকের দ্বায়িত্ব পালন করেন,বাঁশাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিশিষ্ট লেখক ছাদেকুর রহমান,ইসলামি ব্যাংক বাংলাদেশ লি: তাড়াইল এজেন্ট শাখার পরিচালক নুরে আলম সিদ্দিকি,বিশিষ্ট ব্যবসায়ী ও সাহিত্যিক কৃষ্ণ রায়, রাহুল বিশ্বাস প্রমূখ।

    নূর অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জোবায়ের হোসেন খান সাকি জানান,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে আবৃত্তি প্রতিযোগিতায় ১২ জন শিক্ষার্থী অংশ নেয়।উক্ত প্রতিযোগীতায় প্রতিবন্ধী রমজান মিয়া সুন্দর বাচনভঙ্গির মাধ্যমে প্রথম স্থান অর্জন করে। তাছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়।
    তিনি আরও বলেন, প্রতিবন্ধীরা দেশের পিছিয়ে পরা জনগোষ্ঠী হলেও একটু যত্ন নিলে তারাও দেশের বোঝা না হয়ে সম্পদে পরিনত হবে।
    উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী সহ অভিভাবকগন উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ মার্চ, ২০২২ ০৭:১৭ পূর্বাহ্ন