শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে মুক্তির উৎসব ও সুবর্নজয়ন্তী মেলার রেজুলেশন

    কিশোরগঞ্জ প্রতিনিধি

    ১৮ মার্চ, ২০২২ ১২:০৯ পূর্বাহ্ন

    তাড়াইলে মুক্তির উৎসব ও সুবর্নজয়ন্তী মেলার রেজুলেশন

    কিশোরগঞ্জের তাড়াইলে ৭ দিনব্যাপী  মুক্তির উৎসব ও সুবর্নজয়ন্তী মেলা বৃহস্পতিবার (১৭মার্চ) বেলা ১১ টায় উদ্ভোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন কোভিড-১৯এ আক্রান্ত হওয়ায় তার অনুপুস্থিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীনকে সাথে নিয়ে উক্ত মেলা উদ্ভোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী মাজিস্ট্রেট ফজলে এলাহী।

    উপজেলার বিভিন্ন দপ্তর,সকল রাজনৈনিক নেতা,ব্যাবসায়ী সহ স্থানীয় উপজেলা প্রেস ক্লাবে মুক্তির উৎসব ও সুবর্নজয়ন্তী মেলার বিগত ৯মার্চ প্রস্তুতিমূলক সভার  রেজুলেশনের কপিসহ দাওয়াত দেয়া হয়েছে।ভুলেভরা ওই রেজুলেশন প্রশাসনের ওদাসীনতা ও দ্বায়িত্বে অবহেলার পরিচয় বহন করছে বলে এলাকার বিশিষ্ট নাগরিকগন মনে করেন।

    ওই রেজুলেশনে মৃত বাক্তিদের নামসহ বিভিন্ন রাজনৈনিক ব্যাক্তিবর্গের পদ-পদবিবিহীন নেতাদের বিভিন্ন পদে সম্মানিত করা হয়েছে।যা সমপদে আসীন নেতাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

    উপজেলার দিগদাইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলতান উদ্দিন ভূঁইয়া বিগত কয়েক বছর আগে মারা গেলেও প্রস্তুতিমূলক সভায় মৃত ব্যাক্তিকে উপস্থিত দেখানো হয়।উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার হলেও রেজুলেশনে আহবায়ক হিসেবে উপস্থিত দেখানো হয় সাইফ উদ্দিন কাজলকে।একই প্রেস ক্লাবের সভাপতি দেখানো হয়ছে দুইজন গনমাধ্যমকর্মীকে।উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন উপজেলা জাতীয় পার্টির যুব সংহতির সভাপতি হলেও রেজুলেশনে দেখানো হয়েছে শাহআলম সিদ্দিকীকে।স্থানীয় সাংসদ জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু মানবকল্যান ফাউন্ডেশন থাকলেও রেজুলেশনে লেখা সমিতি।এ নিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে চাপা উত্তেজনা।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন কোভিডে আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে থাকায় তার বক্তব্য না পাওয়ায় মেলার দ্বায়িত্বে থাকা যুব উন্নয়ন কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করলে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।স্থানীয় সুশীল সমাজের ধারনা প্রশাসনের উদাসীনতা এবং দ্বায়িত্বে অবহেলাই একমাত্র কারন।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ মার্চ, ২০২২ ১২:০৯ পূর্বাহ্ন