বাংলাদেশ ও গ্রিসের মধ্যে সংস্কৃতি ও শিক্ষায় সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০২২ ১২:৩২ পূর্বাহ্ন

বুধবার (১৬ মার্চ) সকালে প্রাচীন সভ্যতার লীলাভূমি গ্রিসের রাজধানী এথেন্সের বিখ্যাত মেগারো মিউজিকিস (Megaro Musici) হলে বাংলাদেশ এবং গ্রিসের মধ্যে সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এবং গ্রিসের পক্ষে হেলেনিক রিপাবলিক অব গ্রিসের সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী Dr. Lina Mendoni চুক্তিটি স্বাক্ষর করেন।

এ সময় গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ এবং গ্রিসের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এলেনি দ্বন্দলাকি সহ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস এথেন্স ও গ্রিক সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চুক্তিটি স্বাক্ষরের ফলে বাংলাদেশ ও গ্রিস এর মধ্যে শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সহযোগিতা আরো বেগবান হবে এবং বাংলাদেশ এবং গ্রিসের সংশ্লিষ্ট শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে প্রাতিষ্ঠানিক ও গঠনমূলক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন বিষয়ে বিশেষ সহযোগিতার ক্ষেত্র তৈরি হলো।




সাতদিনের সেরা খবর

বিনোদন - এর আরো খবর

যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

১৭ মার্চ, ২০২২ ১২:৩২ পূর্বাহ্ন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

১৭ মার্চ, ২০২২ ১২:৩২ পূর্বাহ্ন

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

১৭ মার্চ, ২০২২ ১২:৩২ পূর্বাহ্ন

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

১৭ মার্চ, ২০২২ ১২:৩২ পূর্বাহ্ন