শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‘সাংস্কৃতিক মুক্তি ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়’

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ মার্চ, ২০২২ ০৯:৫৪ অপরাহ্ন

    ‘সাংস্কৃতিক মুক্তি ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়’
    ‘সাংস্কৃতিক মুক্তি ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি সম্ভব নয়’

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনে-প্রাণে বিশ্বাস করতেন, সাংস্কৃতিক মুক্তি ব্যতীত রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি অর্জন সম্ভব নয়। বঙ্গবন্ধুর সুযোগ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি এবং সমৃদ্ধি অর্জনের পথে রয়েছে। এটিকে টেকসই ও অর্থবহ করে তুলতে হলে প্রয়োজন সাংস্কৃতিক মুক্তি অর্জন। বর্তমান সরকার সে লক্ষ্যেই কাজ করে চলছে।

    প্রতিমন্ত্রী মঙ্গলবার রাতে গ্রিসের রাজধানী এথেন্সে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস ও গ্রিস আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    প্রধান অতিথি বলেন, গ্রিসের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক চুক্তি ১৬ মার্চ ২০২২ তারিখে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চুক্তিটি স্বাক্ষরিত হলে গ্রিস ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরো জোরদার  ও বেগবান হবে। প্রতিমন্ত্রী এ সময় গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন দোয়েল একাডেমিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় অনুদান প্রদানের আশ্বাস দেন।

    'বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস' এর সভাপতি হাজী আবদুল কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ, 'বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস' এর সাবেক সভাপতি গোলাম মাওলা, গ্রিস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আল আমিন ও সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, 'বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস' এর সাধারণ সম্পাদক হাজী আব্দুল খালেক মাতুব্বর ও বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশন ইন গ্রিস এর সভাপতি আব্দুল কুদ্দুস মাতুব্বর।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৬ মার্চ, ২০২২ ০৯:৫৪ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৬ মার্চ, ২০২২ ০৯:৫৪ অপরাহ্ন