স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ১০ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ, ২০২২ ০৮:১৩ পূর্বাহ্ন

 স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ১০ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান
স্বাধীনতা পুরস্কার

জাতীয় পর্যায়ে ‘গৌরবোজ্জ্বল ও কৃর্তিত্বপূর্ণ’ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২২ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে পদক পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্ণেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস ও মরহুম সিরাজুল হক।

চিকিৎসা বিদ্যায় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম। সাহিত্যে মো. আমির হামজা এবং স্থাপত্যে মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।

এবার প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এ পুরস্কার পাচ্ছে।

এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বর্তমানে স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, বেগম রোকেয়া পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও জাতীয় ক্রীড়া পুরস্কার দিয়ে থাকে সরকার।




সাতদিনের সেরা খবর

সাফল্য - এর আরো খবর

সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

১৬ মার্চ, ২০২২ ০৮:১৩ পূর্বাহ্ন

এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

১৬ মার্চ, ২০২২ ০৮:১৩ পূর্বাহ্ন

কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

১৬ মার্চ, ২০২২ ০৮:১৩ পূর্বাহ্ন