শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঢাবিতে আন্তর্জাতিক গণিত দিবস পালিত

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ মার্চ, ২০২২ ১১:৩৩ অপরাহ্ন

    ঢাবিতে আন্তর্জাতিক গণিত দিবস পালিত
    ঢাবিতে আন্তর্জাতিক গণিত দিবস পালিত

    বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে আজ (১৪ মার্চ ২০২২) সোমবার ৩য় আন্তর্জাতিক গণিত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উদ্বোধনী র‌্যালি, কুইজ প্রতিযোগিতা, সেমিনারসহ দিনব্যাপী নানা আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত মি. ইতো নাওকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘গণিত একত্রিত করে’।

    বাংলাদেশ গণিত সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ গণিত সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান।

    রাষ্ট্রদূত মি. ইতো নাওকি বলেন, বর্তমান বিশ্বে সকল দেশেই গণিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এদেশে শিক্ষক ও শিক্ষার্থীসহ সকলের মাঝে গণিতকে জনপ্রিয় করে তুলতে বাংলাদেশ গণিত সমিতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী বন্ধু দেশ উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা ও সাহিত্য শিক্ষার প্রসার, দুই দেশের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও যৌথ গবেষণা পরিচালনায় জাপান সরকারের সার্বিক সহযোগিতা আরও বৃদ্ধি করা হবে।

    প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ গণিত দিবসের কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রকৌশল, প্রযুক্তি, বিজ্ঞানসহ নানা বিষয়ের সঙ্গে গণিত সম্পৃক্ত। প্রাচীনকাল থেকেই ভারতবর্ষ তথা এই উপমহাদেশ গণিত শাস্ত্রে অত্যন্ত সমৃদ্ধ ছিল।

    দিবসটি উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আব্দুল মতিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোহাম্মদ হুমায়ুন কবীর এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কে এম আরিফুল কবির প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়া কুইজ প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩০জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

    দিবসটি উপলক্ষ্যে সকালে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উদ্বোধন করেন। কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে র‌্যালিতে অংশ নেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৪ মার্চ, ২০২২ ১১:৩৩ অপরাহ্ন