২২ লাখ পরীক্ষার্থীকে টিকার আওতায় আনা হচ্ছে : শিক্ষামন্ত্রী

জাগো কণ্ঠ ডেস্ক

১৬ নভেম্বর, ২০২১ ০৯:৫৭ অপরাহ্ন

২২ লাখ পরীক্ষার্থীকে টিকার আওতায় আনা হচ্ছে : শিক্ষামন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে ২২ লাখ পরীক্ষার্থীকে টিকার আওতায় আনার কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। তিনি বলেছেন,  ইতোমধ্যে ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার প্রস্তুতি শেষের দিকে।

আজ মঙ্গলবার চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। 

তিনি আরো বলেন, করোনার কারণে নির্ধারিত সময়ের চেয়ে ৯ মাস পরে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দেরিতে পরীক্ষার কারণে পরীক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেওয়ার জন্য সমন্বয়ের কাজ করছে সরকার।


এসময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ,জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ,জেলা শিক্ষা কর্মকর্তা গিয়াসউদ্দিন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে শিক্ষামন্ত্রী চাঁদপুর আল-আমিন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের টিকা কার্যক্রম এবং ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনরেল হাসপাতালে নবজাতক পরিচর্যা কেন্দ্রের উদ্বোধন করেন। 




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

১৬ নভেম্বর, ২০২১ ০৯:৫৭ অপরাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

১৬ নভেম্বর, ২০২১ ০৯:৫৭ অপরাহ্ন