শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় যৌথ তদন্ত চায় পাকিস্তান

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৩ মার্চ, ২০২২ ১২:৫০ অপরাহ্ন

    ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় যৌথ তদন্ত চায় পাকিস্তান
    ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় যৌথ তদন্ত চায় পাকিস্তান

    সম্প্রতি পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘ভুল করে’ ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় যৌথ তদন্ত চেয়েছে ইসলামাবাদ। এ ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষ অভ্যন্তরীণ উচ্চপর্যায়ের যে তদন্তের নির্দেশ দিয়েছে, তা যথেষ্ট নয় বলে তারা দাবি করেছে।

    এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে- গত বৃহস্পতিবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ৯ মার্চ নিয়মিত মহড়ার সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি ক্ষেপণাস্ত্র দুর্ঘটনাবশত ছোড়া হয়েছিল। ভারত সরকার ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। ভারতের পক্ষ থেকে আরও বলা হয়, তারা জানতে পেরেছে, ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের একটি এলাকায় গিয়ে পড়ে। ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক। তবে স্বস্তির বিষয় যে দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।


    পাকিস্তান ভূখণ্ডে ভারতের ক্ষেপণাস্ত্র ছোড়ার ওই ঘটনা নিয়ে গতকাল শনিবার একটি বিস্তারিত বিবৃতি দিয়েছে ইসলামাবাদ। ওই বিবৃতিতে ভারতের কাছে কিছু প্রশ্নের জবাব চাওয়া হয়েছে।

    ওই বিবৃতিতে বলা হয়, ‘৯ মার্চ কারিগরি ত্রুটির কারণে পাকিস্তান ভূখণ্ডে ভুল করে ওই ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে দাবি করে বিবৃতি দিয়েছে ইন্ডিয়ান প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রতিরক্ষা শাখা। অভ্যন্তরীণ আদালত এ ঘটনার যে ব্যাখ্যা দিয়েছে, তা বিবেচনায় নিয়েছি আমরা। সেখানকার অভ্যন্তরীণ আদালতে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের এসব ব্যাখ্যা আমরা বিবেচনায় নিচ্ছি।’

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৩ মার্চ, ২০২২ ১২:৫০ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৩ মার্চ, ২০২২ ১২:৫০ অপরাহ্ন