শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • স্কুল-কলেজে পুরোদমে ক্লাস ১৫ মার্চ থেকে

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ মার্চ, ২০২২ ১২:৫২ পূর্বাহ্ন

    স্কুল-কলেজে পুরোদমে ক্লাস ১৫ মার্চ থেকে

    করোনা মহামারী পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবার স্বাভাবিক সময়ের মতো শ্রেণি কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ১৫ মার্চ থেকে পুরোদমে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
    শনিবার ঢাকার টিকাটুলিতে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে লীলা নাগ ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

    দীপু মনি বলেন, করোনার কারণে আমরা এতদিন ক্লাস শুরু করতে পারিনি। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হয়েছে। এ অবস্থায় ১৫ মার্চ থেকে স্বাভাবিক নিয়মে ক্লাস হবে। শিগগিরই এ সংক্রান্ত নোটিস দেওয়া হবে। একইসঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বলে দেওয়া হবে।

    দুই বছর ধরে বন্ধ থাকা প্রাক-প্রাথমিকেও ১৫ মার্চ থেকে শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে বলে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল। প্রাথমিক ও মাধ্যমিকের ক্লাস শুরু হলেও চলছে সীমিত পরিসরে।

    করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাবের পর ২০২০ সালের মার্চ মাসে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল সরকার। তখন শ্রেণি কার্যক্রম শুরু হয় অনলাইনে।

    দেড় বছর বন্ধ থাকার পর গত বছরের ১২ সেপ্টেম্বর সব স্কুল-কলেজ খুলে দেওয়া হয়। কিন্তু করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে এ বছরের শুরু থেকে সংক্রমণ ফের বাড়তে শুরু করলে গত ২১ জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় বন্ধের ঘোষণা আসে।

    পরিস্থিতির উন্নতিতে গত ২২ ফেব্রæয়ারি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়। এরপর ২ মার্চ খোলে প্রাথমিক বিদ্যালয়।

    এইচএসসি ও এসএসসি পরীক্ষার্থীরা এখন চারটি বিষয়ে এবং দশম শ্রেণির শিক্ষার্থীরা তিনটি বিষয়ে প্রতিদিন ক্লাস করছে। অষ্টম ও নবম শ্রেণিতে সপ্তাহে দুইদিন তিন বিষয়ে এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে একদিন তিন বিষয়ের ক্লাস হচ্ছে।

    ১৫ মার্চ থেকে পুরোদমে ক্লাস শুরু হলেও মাধ্যমিকে সংক্ষিপ্ত সিলেবাসে পাঠদান হবে জানিয়ে দীপু মনি বলেন, এ সিলেবাসের আলোকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে। আমরা চাই না শিক্ষার্থীরা কোনো চাপে থাকুক।

    নতুন কারিকুলাম চালু হলে পরীক্ষানির্ভর মূল্যায়ন থেকে বের হয়ে আসা যাবে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিদিনের লেখাপড়া মূল্যায়ন প্রতিদিনই হবে। বছর শেষে সীমিত আকারে পরীক্ষা হবে, সারা বছরের মূল্যায়ন সমন্বয় করে চূড়ান্ত মূল্যায়ন করা হবে।

     




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৩ মার্চ, ২০২২ ১২:৫২ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৩ মার্চ, ২০২২ ১২:৫২ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৩ মার্চ, ২০২২ ১২:৫২ পূর্বাহ্ন