শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পত্নীতলায় আদালতের কাজে বাধা সৃষ্টির অভিযোগ

    পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি

    ১২ মার্চ, ২০২২ ১০:৪৩ অপরাহ্ন

    পত্নীতলায় আদালতের কাজে বাধা সৃষ্টির অভিযোগ
    পত্নীতলায় আদালতের কাজে বাধা সৃষ্টির অভিযোগ

    ২০১৮ সালে শুরু হওয়া পত্নীতলা উপজেলার একটি দখল বুঝিয়ে পাওয়া মামলা ২০২১ সালে নিষ্পত্তির পর আদালতের আদেশে শুক্রবার (১১ মার্চ) যুগ্ম জেলা জজ তৃতীয় আদালতের নাজির উপস্থিত থেকে ঢোল পিটিয়ে ও লাল পতাকা দিয়ে বাদি পক্ষকে ৪.৯৪ একর জমির দখল বুঝিয়ে দেওয়ার এক পর্যায়ে দলবদ্ধ ভাবে কিছু সন্ত্রাসী ব‍্যক্তি উক্ত কাজে বাধা দেওয়া ও সবগুলো লাল পতাকা জমি থেকে তুলে ভেঙ্গে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে।

    মামলা সূত্রে জানা যায়, বর্তমান পত্নীতলা উপজেলার পত্নীতলা ইউনিয়নের শম্ভপুর গ্রামে বাদি মুক্তার হোসেন এর পৈত্রিক সম্পত্তি ৪.৯৪ একর জমি ২০১৮ সালে জমি বুঝিয়ে পাওয়া মামলার সূত্রপাত হয়। দীর্ঘদিন মামলা চলার পর ২০২১ সালে নওগাঁ জেলা জজ আদালত বাদি মো. মুক্তার হোসেন পক্ষে চুড়ান্ত ডিক্রি জারি করেন। আদালত বাদি পক্ষকে উল্লেখিত জমি ১১ মার্চ ২০২২ তারিখে আদালতের নির্দেশে আদালত নিযুক্ত প্রতিনিধিকে ডিক্রিদারের নিকট জমির দখল বুঝিয়ে দিতে বলা হয়।

    সে মোতাবেক শুক্রবার (১১ মার্চ) জেলা জজ আদালতের নাজির মো. ময়নুল হক, অ্যাডভোকেট কমিশনার মো. সোলেইমান চৌধুরী, জেলা জজ জারি কারক মো. আজিম উদ্দীনের নেতৃত্বে ঢোল পিটিয়ে, লাল পতাকা দিয়ে ডিক্রিদার পক্ষকে জমির দখল বুঝিয়ে দেওয়ার এক পর্যায়ে তাদের উপর হামলা করার জন‍্য ধাওয়া করে কিছু সন্ত্রাসী বাহিনী। তৎক্ষণাৎ সেখান থেকে জজ আদালতের প্রতিনিধি ও জমির মালিক জীবন বাঁচিয়ে ফিরে আসে।

    এ ব্যাপারে বাদী মুক্তার হোসেন জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে ডিক্রিদার পক্ষ আমাকে জমির দখল বুঝিয়ে দেওয়ার কথা কিন্তু আমি তা বুঝিয়ে পাচ্ছি না। কারণ স্থানীয় কিছু প্রভাবশালী ব‍্যক্তি তারা প্রশাসন ও আদালতকে পরোয়া করেনা। আমি এখন নিরুপায় আমি কার কাছে গিয়ে বিচার চাইবো এখন। দীর্ঘ দিন মামলা চলার পর দায়রা জজ তৃতীয় আদালত আমার পক্ষে জমি বুঝিয়ে দেওয়ার রায় দিয়েছেন। আমি গরীব অসহায় মানুষ পৈত্রিক সম্পত্তি টুকু যদি আমার কাছ থেকে চলে যায় আমি নিঃস্ব হয়ে যাবো।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর