শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

    আসাদুজ্জামান মবিন, কিশোরগঞ্জ প্রতিনিধি

    ১২ মার্চ, ২০২২ ১০:৩২ অপরাহ্ন

    তাড়াইলে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
    তাড়াইলে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

    কিশোরগঞ্জের তাড়াইলে বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট '২০২২ শুরু হয়েছে। শনিবার (১২মার্চ) দুপুর ১২টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন হামিদুল আলম চৌধুরী নিউটন।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি  আজিজুল হক ভূঁইয়া মোতাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দামিহা ইউনিয়নে চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব, রাউতি ইউপি'র চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন ফুলমিয়া, যুক্তরাজ্য প্রবাসী ব্যারিষ্টার গোলাম কবির ভূঁইয়া।

    বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের উদ্যোক্তা সাহিত্যিক ও ছড়াকার ছাদেকুর রহমান রতন জানান, সবকিছু ঠিকঠাক থাকলে লীগ পর্যায়ের এই ক্রিকেট খেলার ফাইনাল হবে আগামী ১৮ মার্চ। খেলায় মোট ১৪ টি অংশ নিচ্ছে এবং প্রতিটি খেলা চরবে ১৪ ওভারে।শনিবার উদ্ভোধনী খেলায় ।ধ্রুবতারা এবং তাড়াইল ফার্মা নামে দুটি দল অংশ নেয়। রবিবার থেকে প্রতিদিন দুটি খেলা অনুষ্টিত হবে।

    তিনি আরও জানান, উপজেলার যুব-কিশোরদের সচ্ছ্ব বিনোদন ও মানষিক বিকাশ উন্নয়নে খেলাধূলার বিকল্প নাই। তাই নিউ উদ্যোগেই এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা। তবে এই টুর্নামেন্টে সার্বিক সাহায্য ও সহযোগীতা করেছেন যুক্তরাষ্ট্র নিবাসী নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর