শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভোজ্য তেলের দাম দ্রুত কমবে : আইনমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১২ মার্চ, ২০২২ ০৮:০৫ পূর্বাহ্ন

      ভোজ্য তেলের দাম দ্রুত কমবে : আইনমন্ত্রী
    ভোজ্য তেলের দাম দ্রুত কমবে : আইনমন্ত্রী

    আইনমন্ত্রী এ্যাড. আনিসুল হক বলেছেন, তেলের মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সরকারের নেওয়া পদক্ষেপের কারণে দেশে ভোজ্য তেলের দাম দ্রুত সময়ের মধ্যে কমে আসবে।

    তিনি শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘গত ৪০ বছরে সারাবিশ্বে ভোজ্য তেলের দাম যে পরিমান বাড়েনি-সম্প্রতি তার চেয়ে অনেক বেশি বেড়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। সরকার ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আমার মনে হয় দ্রুত সময়ের মধ্যে তেলের দাম কিছুটা কমে আসবে।’ এ জন্য জনগণকে ধৈর্য্য ধারণের আহ্বান জানান মন্ত্রী।

    মেয়াদোত্তীর্ণ জেলা পরিষদের নির্বাচনের ব্যাপারে মন্ত্রী বলেন, নতুন নির্বাচন কমিশন তাদের দায়িত্ব বুঝে নিয়েছে। আমার বিশ্বাস তাদের প্রথম কাজ হিসেবে শীঘ্রই জেলা পরিষদের নির্বাচন দেবে। সেখানে যদি আইন সংশোধন করতে হয়, নির্বাচনের স্বার্থে শীঘ্রই আইন সংশোধন করা যায়-সেই চেষ্টা করবে সরকার।

    বিশেষ বর্ধিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান রতন, সদস্য মো. শাহ আলম, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া ও কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ মার্চ, ২০২২ ০৮:০৫ পূর্বাহ্ন