শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাঞ্জাবের মসনদ কেজরিওয়ালদের দখলে, ৪ রাজ্যে বিজেপি

    নিজস্ব প্রতিবেদক

    ১১ মার্চ, ২০২২ ০৮:১৯ পূর্বাহ্ন

    পাঞ্জাবের মসনদ কেজরিওয়ালদের দখলে, ৪ রাজ্যে বিজেপি
    পাঞ্জাবের মসনদ কেজরিওয়ালদের দখলে, ৪ রাজ্যে বিজেপি

    দিল্লির পর এবার পাঞ্জাবের রাজনীতিতেও নিজেদের আসন পাকা করলো অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির (আপ)। রাজ্যের বিধানসভা নির্বাচনে ১১৭টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য ৫৯টিই যথেষ্ট ছিল। কিন্তু কেজরিওয়ালের দল সেখানে জিতে নিয়েছে প্রায় ১০০টি আসন। যেখানে রাজ্যের প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস ঘরে তুলতে পেরেছে মাত্র গোটা বিশ আসন।

    এর মধ্য দিয়ে বিপুল সংখ্যাগারিষ্ঠতা নিয়ে ভারতের স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক সব সমীকরণ ভেঙে পাঞ্জাবের মসনদ দখলে নিলো আম আদমি পার্টি (আপ)।

    বৃহস্পতিবার ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়। যেখানে চারটিতেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দেশটির কেন্দ্রের শাসক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ওই চার রাজ্য হলো- উত্তরপ্রদেশ, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ড। তবে কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত পাঞ্জাবে তাদের ধরাশায়ী করে বাজিমাত করেছে দিল্লির শাসক দল আম আদমি পার্টি।

    এবার বিধানসভা নির্বাচনে দুটি আসনে ভোটে লড়ে দুটিতেই হেরেছেন কংগ্রেসের বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী। আম আদমি প্রার্থীদের কাছে হেরেছেন উপ-মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ সোনি ও প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিংহ সিধু।

    এছাড়া শিরোমণি আকালি দলের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল ও তার ছেলে ভোটে হার নিয়ে ঘরে ফিরেছেন। যেখানে আপ দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান (ধুরি) এবং বিদায়ী বিরোধী দলনেতা হরপাল সিংহ চিমা (দিরবা) ভূমিধস জয় পেয়েছেন।

    আগেরবার পাঞ্জাবে আম আদমির পাওয়া ২০টি আসনের বিপরীতে কংগ্রেস পেয়েছিল ৭৭ আসন।

    এদিকে শুধু পাঞ্জাব নয়, অন্য চার রাজ্যেও ভোটে হেরে ইভিএম পদ্ধতিকে দায়ি করে রাস্তায় নেমেছেন কংগ্রেস নেতারা।

    এবারের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে সাত দফায় শেষ হওয়া ভোট নির্বাচন শুরু হয় ১০ ফেব্রুয়ারি। পাঞ্জাব, উত্তরাখণ্ড ও গোয়ায় এক দফায় ভোট হয় ১৪ ফেব্রুয়ারি এবং মণিপুর রাজ্যে তিন দফায় ভোটগ্রহণ শুরু হয় ২৭ ফেব্রুয়ারি। বিগত সময়ে পাঞ্জাবে কংগ্রেস এবং অপর চার রাজ্যে ক্ষমতায় ছিল বিজেপি। কেন্দ্রশাসিত নরেন্দ্র মোদীর দল এ চার রাজ্যে আধিপত্য ধরে রাখলেও নিজেদের ঘাঁটিতে পতন দেখলো কংগ্রেস।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১১ মার্চ, ২০২২ ০৮:১৯ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১১ মার্চ, ২০২২ ০৮:১৯ পূর্বাহ্ন