প্রাক-প্রাথমিকের ক্লাস ১৫ মার্চ থেকে

নিজস্ব প্রতিবেদক

৯ মার্চ, ২০২২ ০৯:১৬ অপরাহ্ন

প্রাক-প্রাথমিকের ক্লাস ১৫ মার্চ থেকে

করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামী ১৫ মার্চ থেকে। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে  প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপির সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রাথমিকভাবে সপ্তাহে দুইদিন (রবি ও মঙ্গলবার) ক্লাস হবে।

সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

৯ মার্চ, ২০২২ ০৯:১৬ অপরাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

৯ মার্চ, ২০২২ ০৯:১৬ অপরাহ্ন