শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক

    ৯ মার্চ, ২০২২ ০৩:৫১ অপরাহ্ন

    কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

    কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থী মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বিজয়পুর লেভেল ক্রসিংয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথে এই দুর্ঘটনা ঘটে বলে লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন খন্দকার জানান।

    তিনি বলেন, এ ঘটনার পর থেকে বিক্ষুব্ধ জনতা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছে।

    নিহতরা হলো- লিমা আক্তার, তাসফিয়া আক্তার ও মিম আক্তার। তারা ১১-১২ বছরের হবে। তাদের বাড়ি বিজয়পুর এলাকায় এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তারা।

    ওসি আরও বলেন, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর