শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইউক্রেনে বুধবার সকালের জন্য মানবিক যুদ্ধ বিরতি ঘোষণা রাশিয়ার

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৯ মার্চ, ২০২২ ০১:৪৯ অপরাহ্ন

    ইউক্রেনে বুধবার সকালের জন্য মানবিক যুদ্ধ বিরতি ঘোষণা রাশিয়ার

    মস্কো বুধবার সকালের জন্য ইউক্রেনে মানবিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। বেসামরিক জনগোষ্ঠীকে চলে যাওয়ার সুযোগ করে দিতে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে। রাশিয়ার বার্তা সংস্থা এ খবর দিয়েছে। খবর এএফপি’র।

    ইউক্রেনে মানবিক অপারেশনের দায়িত্বে নিয়োজিত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সেল মঙ্গলবার জানায়, ‘২০২২ সালের ৯ মার্চ মস্কো সময় সকাল ১০ টা (গ্রিনিচমান সময় ০৭০০ টা) থেকে রাশিয়ান ফেডারেশন ‘যুদ্ধবিরতি ঘোষণা করছে এবং তারা মানবিক করিডোরের সুযোগ করে দিতে প্রস্তুত রয়েছে।’

    তারা আরো জানায়, রাশিয়ার বিভিন্ন রুট এবং ৯ মার্চ মস্কো সময় ৩ টার আগে ইউক্রেনের সাথে মানবিক করিডোরের সময় শুরুর ক্ষেত্রে সম্মত থাকার প্রস্তাব করছে।

    মঙ্গলবার সকালে বিশেষ করে সুমিশহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়া হয়। ওই দিন সেখান থেকে গাড়ির দুইটি বহর ছেড়ে যায়। রাজধানী কিয়েভের উপকণ্ঠ থেকেও লোকজন সরিয়ে নেয়াহয়।

    তবে বন্দর নগরী মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার সাম্প্রতিক বিভিন্ন প্রচেষ্টা ব্যর্থ হয়। এ ব্যর্থতার জন্য কিয়েভ ও মস্কো একে অপরকে দায়ী করছে। (বাসস)।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৯ মার্চ, ২০২২ ০১:৪৯ অপরাহ্ন