শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ফেরদৌস, সম্পাদক রতন

    আসাদুজ্জামান মবিন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

    ৮ মার্চ, ২০২২ ০৭:৫৫ পূর্বাহ্ন

    কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ফেরদৌস, সম্পাদক রতন

    শেষ হলো কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। ২০২২-২৩ এর নির্বাচনে সভাপতি পদে মিয়া মোঃ ফেরদৌস ২৮৫ ভোট পেয়েছে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিপি শাহ আজিজুল হক পেয়েছেন ২৩৪ ভোট। সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম রতন ৩১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ শহীদুল ইসলাম হুমায়ুন পেয়েছেন ২২১ ভোট।


    গত রোবার (৬ মার্চ) দিনব্যাপী নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার এস.এম মাহবুবুর রহমান দিবাগত রাতে এ ফলাফল ঘোষণা করেন। অপর কর্মকর্তারা হলেন সহ-সভাপতি শরফুদ্দিন ভূঁইয়া সবুজ ও মুফতী মোঃ জাকির খান, সহ-সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক দৌলত ও মোঃ হাবিবুল হক ভূঞা রিপন, লাইব্রেরী সম্পাদক তানভীর হাসান রানা, সাংস্কৃতিক সম্পাদক এ.এম সাজ্জাদুল হক, অডিটর পদে খন্দকার সাজবীন সুলতানা, সদস্য পদে মোঃ হাফিজ উদ্দিন, মোঃ মিজানুর রহমান ভূঁইয়া (রাজন), সুদীপ্ত সাহা দীপ, সাজ্জাদুল হক ভূঞা ও মোঃ সুলতান উদ্দিন ভূঞা।

    এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এ.বি.এম লুৎফর রাশিদ রানা, কামরুল ইসলাম বাবু, শেখ ফারুক আহম্মেদ ও সারোয়ার আলম।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর